জয় দিয়ে শুরু, জয় দিয়ে শেষ—এই ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের গল্পটা ঠিক এমনই। বাংলাদেশকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। আর আজ ক্রাইস্টচার্চে ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তুলির শেষ আঁচড় দিয়েছেন ইফতিখার আহমেদ। ইফতিখারের ছক্কায় ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতল পাকিস্তান।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রথম পাওয়ারপ্লের মধ্যেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে বাবর আজমের উইকেট নিয়ে ২৯ রানের জুটি ভেঙে দেন মাইকেল ব্রেসওয়েল। ১৪ বলে ১৫ রান করা বাবর বিদায় নিলে পাকিস্তানকে সাবলীলভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান এবং শান মাসুদ। মাসুদকে আউট করে দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি ভেঙে দেন ব্রেসওয়েল। ২১ বলে ১৯ রান করেছিলেন মাসুদ। এই বাঁহাতির বিদায়ের পর রিজওয়ানও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। ২৯ বলে ৩৪ রান করা রিজওয়ানকে ফিরিয়ে দেন ইশ সোধি।
মাসুদ, রিজওয়ান অল্প সময়ের ব্যবধানে আউট হলে পাকিস্তানের ওপর রানরেটের চাপ বাড়তে থাকে। ১১.৩ ওভারে পাকিস্তানের স্কোর তখন ৩ উইকেটে ৭৪ রান। এরপর নওয়াজ ও হায়দার আলি কিউই বোলারদের ওপর চড়াও হন। চতুর্থ উইকেটে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়েছেন নওয়াজ-হায়দার। হায়দার ও আসিফ আলি দ্রুত বিদায় নিলেও একপ্রান্ত আগলে ছিলেন নওয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারকে দারুণ সঙ্গ দিয়েছেন ইফতিখার। শেষ ওভারের তৃতীয় বলে ব্লেয়ার টিকনারকে ছক্কা মারেন ইফতিখার। তাতে পাকিস্তানিরা ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নেন।
অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে সেরা হয়েছেন মোহাম্মদ নওয়াজ। ২২ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এবং বোলিংয়ে ৩৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর সিরিজ-সেরা হয়েছেন ব্রেসওয়েল। এই টুর্নামেন্টে ৮ উইকেট নেন নিউজিল্যান্ডের এই অফ স্পিনার। গড় ১০.৫০ এবং ইকোনমি ৪.৯৪।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাবর। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড করে ৭ উইকেটে ১৬৩ রান। নিউজিল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি খেলেন কেন উইলিয়ামসন। ৩৮ বলে ৫৯ রান করেন কিউই অধিনায়ক। পাকিস্তানি বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও নাসিম শাহ।

মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
২ মিনিট আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৪১ মিনিট আগে
লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ড যেন নিত্যসঙ্গী। আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু হবে আগামী বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচেই লা আলবিসেলেস্তেদের হয়ে ২০০তম ম্যাচ খেলার অনন্য কীর্তি গড়তে যাচ্ছেন দশ নম্বর জার্সিধারী।
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
২ ঘণ্টা আগে