
পারিবারিক কারণে সাময়িকভাবে বিশ্বকাপ মিশন থেকে বিরতি নিচ্ছেন নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য পেসার ম্যাট হেনরি। শুক্রবার রাতে ইংল্যান্ডের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচটি খেলেই নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। মূলত দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার মুহূর্তে স্ত্রী হলির পাশে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এই

নিউজিল্যান্ডের নামের পাশে পয়েন্ট একটা আছে বটে, শ্রীলঙ্কার সেটিও নেই। তবে তা থাকুক আর না থাকুক—সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে হলে দুই দলের জন্যই চাই জয়। কাজেই নামে এটি সুপার এইটের ম্যাচ হলেও শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডের জন্য তা নকআউটের শামিল!

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের শুরুতেই বাগড়া দিল বৃষ্টি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচটি একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টি নিয়ে খুব কমই চিন্তা করতে হয়েছে আয়োজকেদের। বেরসিক বৃষ্টির কারণে কেবলমাত্র জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। বাকি ম্যাচগুলো মাঠে গড়ালেও পাকিস্তান-নিউজিল্যান্ড লড়াইয়ে আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি।