
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। প্রত্যাশার চাপটা তাই চীনের ওপরই বেশি বলে মনে করছেন মিলিসিচ। সংবাদ সম্মেলনে আজ তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর আমাদের প্রস্তুতি নিয়ে আমরা খুশি। বাংলাদেশ প্রথমবারের মতো একটি বড় টুর্নামেন্টে খেলতে এসেছে এবং তাদের নিজস্ব স্টাইলে তারা ভালো খেলছে, তাই তাদের কোনো চাপ নেই।’
বাংলাদেশের কোচ পিটার বাটলারের প্রশংসায় মিলিসিচ বলেন, ‘আমরা আমাদের বিশ্লেষণ করি এবং প্রতিটি প্রতিপক্ষকে সম্মানের সঙ্গে দেখি। তারা একটি তরুণ দল এবং বাটলার তাদের নিয়ে দারুণ কাজ করেছেন। বিশাল দর্শকের সামনে মিয়ানমারকে হারিয়ে তারা এখানে জায়গা করে নিয়েছে, যা তাদের যোগ্যতারই প্রমাণ। তাদের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে।’
বাংলাদেশকে নিয়ে বেশি না ভেবে নিজেদের ওপরই বেশি মনোযোগ ‘তবে আমাদের মূল ফোকাস হলো নিজেদের পারফরম্যান্সের ওপর। আশা করি আমরা ইতিবাচক কিছু করতে পারব। আমাদের নিজেদের প্রত্যাশা অনেক বেশি। দেশের মানুষের কাছে এর গুরুত্ব আমরা জানি এবং আশা করি আমরা সবাইকে গর্বিত করতে পারব।’
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে কাল দুপুর ২টায় চীনের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
১ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৪ ঘণ্টা আগে