
অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এই দাবি জানান। পরে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেন।
আল্লামা ইমাম হায়াত বলেন, ‘জীবন-দ্বীন-রাষ্ট্র ও গণতন্ত্রের স্বাধীনতা বাঁচাতে হলে ক্ষমতাসীন অবৈধ চক্র ও অন্তর্বর্তী সরকার ভেঙে রাষ্ট্রপতি ও সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’
দলটির চেয়ারম্যান বলেন, খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধিতে সীমিত আয়ের মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। এ নিয়ে জনগণের ক্ষোভ ক্রমশ পুঞ্জীভূত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের চেয়েও মারাত্মকভাবে আইন-আদালত-প্রশাসন সবকিছু দলীয়করণ করে জনজীবন মারাত্মক সংকটাপন্ন করে তুলছে।
বিক্ষোভ সমাবেশে আল্লামা ইমাম হায়াত অভিযোগ করেন, সমন্বয়ক গোষ্ঠী ও অন্তর্বর্তী সরকার ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির রাষ্ট্রীয় প্রশ্রয় ও প্রমোট করে ইসলামের শান্তিময় মানবিক ধারা এবং রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে। ধর্মের নামে রাজনৈতিক দল ও রাষ্ট্র ধর্মের নির্দেশিত মানবতার রাজনীতির বিপরীত ধর্ম ধ্বংসাত্মক ও গণতন্ত্র বিনাশী এবং রাষ্ট্র ধ্বংসাত্মক স্বৈরতন্ত্র।
সমাবেশ শেষে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাওয়া দিলে পুলিশ তাদের বাধা দেয়। পরে তাদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেয়।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৬ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৮ ঘণ্টা আগে