
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আজ শনিবার বেলা ১১টায় আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তারেক রহমানের কবর জিয়ারতের কর্মসূচির কারণে শাহবাগ মোড়ে অবস্থানরত ইনকিলাব মঞ্চ তাদের অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করেছে।
বিষয়টি নিশ্চিত করে ইনকিলাব মঞ্চের প্রকাশনা সম্পাদক ফাহিম আবদুল্লাহ জানান, হাদি হত্যার বিচার চেয়ে দুপুর ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেবে ইনকিলাব মঞ্চ।

তিনি আরও বলেন, ‘আমরা সারা রাত জেগে হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে অবস্থান নিয়েছি। তারেক রহমান বেলা ১১টায় হাদির কবর জিয়ারত করতে আসবেন, সে জন্য আমরা ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেব।’

অবস্থানকারীরা জানান, হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ মোড়ের পশ্চিম দিকে তাঁরা অবস্থান নিয়েছেন। বিএনপি নেতা তারেক রহমানের হাদির কবর জিয়ারত শেষ হলে তাঁরা আবারও আজ দুপুর ১২টায় শাহবাগ মোড়ে অবস্থান নেবেন।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে