একটি তালগাছ ছিল ঝালকাঠির পূর্ব গুয়াটন গ্রামে। বহু বছর ধরে গাছটি শুধু একটি গাছ ছিল না—এটি ছিল শত শত বাবুই পাখির আশ্রয়, নিরাপদ ঠিকানা। গাছের প্রতিটি পাতায় পাতায়, ডালেডালে ছিল কিচিরমিচিরে এক জীবন। বাবুইরা নিজের হাতে গড়া কাঁচা ঘরে নিশ্চিন্তে বাস করত, প্রজননের মৌসুমে ডিম দিত, ছানারা ডানা মেলত। গ্রামের শিশুরা অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত সেই বাসা, সেই পাখিরা কেমন নিখুঁতভাবে গৃহনির্মাণে ব্যস্ত। এই এক গাছেই ছিল প্রকৃতির প্রাণবন্ত ছায়া। কিন্তু এক বিকেলেই বদলে গেল সব।
গাছটি কেটে ফেলা হলো। ডালে ডালে থাকা বাসাগুলো মুহূর্তেই মাটিতে পড়ে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। ডিম ভেঙে গুঁড়িয়ে গেল, ছানারা আহত বা মৃত হয়ে ছড়িয়ে পড়ল মাটিতে। পাখিরা ত্রস্ত হয়ে আকাশে উড়তে লাগল, কোথায় যাবে তারা? তাদের কান্না কেউ শুনল না। এটি শুধু একটি গাছ কাটা নয়, এটি একটি নির্মমতা, একটি বর্বর উদাহরণ; যেখানে মানুষ তার নিজস্ব স্বার্থে চোখ বুজে হত্যা করল শত শত নিরীহ প্রাণ। এই সমাজের, এই রাষ্ট্রের কোনো দায় কি নেই?
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিবাদ উঠে আসে। আজকের পত্রিকায়ও এ নিয়ে আবেগঘন খবর প্রকাশিত হয়েছে। মানুষ ভেঙে পড়েছিল, কিন্তু মানুষই আবার জেগে উঠেছিল। প্রতিবাদের ভাষা এবং সংবাদমাধ্যমের গুরুত্বের ফলেই সম্ভবত প্রশাসন দ্রুত নড়েচড়ে বসে। স্থানীয় ইউপি সদস্যের করা মামলায় মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামি মোবারক ফকিরকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
এমন সংবেদনশীল, মানবিক বিষয়ে পুলিশের এই দ্রুত ও সাহসী পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এলাকাবাসী যেমন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তেমনি আমরা চাইব—এ উদাহরণ যেন অন্যদের জন্য সতর্কসংকেত হয়। শুধু মোবারক ফকির নয়, যাঁরা এই অপরাধে জড়িত, যাঁরা গাছ কাটার আদেশ দিয়েছেন বা সহযোগিতা করেছেন, সবাইকে আইনের আওতায় আনা হোক।
তবে এই গ্রেপ্তারেই যেন শেষ না হয় বিচারপ্রক্রিয়া। এটি যেন শুরু হয় এক নতুন সচেতনতার। আমরা যেন বুঝতে শিখি, একটি গাছ মানে শুধু কাঠ নয়—একটি গাছ মানে আশ্রয়, প্রাণ, শিক্ষা, সৌন্দর্য। ভবিষ্যতে কোনো গাছ কাটা অথবা প্রকৃতির সঙ্গে বৈরী যেকোনো আচরণের আগে মানবিকবোধটা একটু সক্রিয় থাকে।
এই তালগাছটি ছিল স্মৃতি, ছিল প্রাণের বাহক। আমরা হয়তো বাবুইদের আর ফেরাতে পারব না। তারা হারিয়েছে তাদের ঘর, তাদের ছানা, তাদের নিরাপদ ঠিকানা। কিন্তু অন্তত আমাদের বিবেক জাগ্রত হলে, ভবিষ্যতে এমন অন্যায় রুখে দেওয়া সম্ভব।
প্রকৃতির প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি শ্রদ্ধা যদি না জাগে, তাহলে একদিন আমরাও হারিয়ে ফেলব বসবাসের এই পৃথিবী। সময় থাকতে আমাদের থামতে হবে। সচেতন হতে হবে। গাছ কাটা মানে যে জীবন কাটা—এই সত্য বুঝে তবেই আমরা প্রকৃত মানুষ হতে পারি।

আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
১ দিন আগে
নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কিশোরীটি ১৫ দিন আগে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার চাইতে গেলে সেই ইউপি সদস্য মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার কথা বলেন।
১ দিন আগে
নবনিযুক্ত আইজিপি মব মোকাবিলার বিষয়ে কথা বলেছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। আইজিপির বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো, বিগত সময়টিতে মব সংস্কৃতি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা এখন সত্যিই সবার মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করেছে। অন্তত আইজিপি সেটা স্বীকার করেছেন।
২ দিন আগে
একটি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা দেড় বছরের এলেবেলে শাসন চালিয়েছে। অনেক অনিশ্চয়তার পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার গ্রহণ করেছেন।
২ দিন আগে