নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কিশোরীটি ১৫ দিন আগে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার চাইতে গেলে সেই ইউপি সদস্য মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার কথা বলেন। এ ঘটনায় প্রমাণিত হয়েছে সেই ইউপি সদস্য আসলে অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছেন।
আমাদের গ্রামীণ সমাজে সালিস বা মীমাংসার নামে গুরুতর অপরাধ ধামাচাপা দেওয়ার যে অপসংস্কৃতি রয়েছে, তা অপরাধীদের আরও বেপরোয়া করে তোলে। যখন একজন অপরাধী বুঝতে পারে যে টাকার জোর বা রাজনৈতিক প্রভাবে সে পার পেয়ে যাবে, তখনই সে ভুক্তভোগীর কণ্ঠরোধ করতে খুনের মতো জঘন্য পথ বেছে নেয়।
আরও ভয়াবহ ব্যাপার হলো, ভুক্তভোগী পরিবারটি যখন গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময় বাবার সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। জনপ্রতিনিধিদের নির্লিপ্ততা এবং পুলিশের কাছে পৌঁছানোর আগেই মীমাংসার চাপ প্রয়োগ করা আদতে অপরাধীদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করার শামিল। আইনের শাসন তখনই কার্যকর হয়, যখন অপরাধী অপরাধ করার আগে দণ্ডের ভয়ে কম্পমান থাকে। কিন্তু এখানে উল্টো ভুক্তভোগী পরিবারই আতঙ্কে এলাকা ছাড়ার পথ খুঁজছিল।
একজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে, আবার মেম্বারকে অভিযোগ দিয়ে বিচার চাওয়ার কারণে অপহরণ করে তাকে হত্যা করা হয়েছে! আমরা এ কোন সমাজে বাস করছি? কতটা পাশবিক মানসিকতার হলে এ রকম নির্মম ঘটনা ঘটাতে পারে?
কে বলেছে দেশে আইনের শাসন নেই? এ ধরনের ধর্ষণের ঘটনায় বিচারের মাধ্যমে তো অনেককে শাস্তি দেওয়া হয়েছে। তারপরেও কেন ধর্ষণের ঘটনাগুলো রোধ করা যাচ্ছে না? সমস্যাটা আসলে কোথায়? মানুষের গড়া সমাজে নাকি তাদের মগজে? প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া অনেক জটিল। তাহলে সমাধান কীভাবে হবে?
ধর্ষণের মতো মামলায় বিচার পেতে বছরের পর বছর সময় লেগে যাওয়া অপরাধীদের সাহস বাড়িয়ে দেয়। স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকা অপরাধীরা নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করে। আমাদের দেশে মামলার বাদী বা সাক্ষীদের সুরক্ষায় কোনো কার্যকর ব্যবস্থা নেই, যার ফলে অপরাধীরা খুব সহজেই তাদের ওপর হামলা করতে পারে।
মাধবদীর এই ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। কেবল মামলা বা কয়েকজনকে গ্রেপ্তার করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই ঘটনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে, যেন তা দৃষ্টান্ত হয়ে থাকে। পাশাপাশি ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি অপরাধের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে ‘মীমাংসা’ করার অপচেষ্টাকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করতে হবে। পুলিশ প্রশাসনকে আরও জনবান্ধব ও দ্রুত সাড়াদানকারী সংস্থায় পরিণত হতে হবে, যেন কোনো ভুক্তভোগীকে মেম্বার-চেয়ারম্যানের দুয়ারে বিচার ভিক্ষা করতে গিয়ে প্রাণ হারাতে না হয়।

আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
২০ ঘণ্টা আগে
নবনিযুক্ত আইজিপি মব মোকাবিলার বিষয়ে কথা বলেছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। আইজিপির বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো, বিগত সময়টিতে মব সংস্কৃতি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা এখন সত্যিই সবার মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করেছে। অন্তত আইজিপি সেটা স্বীকার করেছেন।
২ দিন আগে
একটি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা দেড় বছরের এলেবেলে শাসন চালিয়েছে। অনেক অনিশ্চয়তার পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার গ্রহণ করেছেন।
২ দিন আগে
মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং থানার নথিতে ‘আত্মহত্যা’ একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে আত্মহত্যা করেছে ১৩,৪৯১ জন। মানে গড়ে দিনে ৪১ জন। একই সঙ্গে জাতীয় জরিপভিত্তিক আরেক তথ্যমতে, ২০২৩ সালে দেশে আত্মহত্যা করেছে ২০,৫০৫ জন।
২ দিন আগে