
বাজেটের মধ্য দিয়েই প্রতিফলিত হয় রাষ্ট্র কোন খাতকে গুরুত্ব দিচ্ছে, কোন শ্রেণির মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কী কৌশল নিচ্ছে? ফলে বাজেট নিয়ে আলোচনা মানে শুধু রাজস্ব ও ব্যয়ের হিসাবনিকাশ নয়; বরং মানুষের জীবনমান, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক...

মাত্র একটি ক্লিক আপনাকে নিঃস্ব করে দিতে পারে। একটু সতর্ক না হলে আপনার যক্ষের ধন চলে যেতে পারে অন্যের হাতে। আপনার সারা জীবনের সঞ্চয় আপনি নিজেই এক ক্লিকে অন্য কাউকে দিয়ে দিতে পারেন। কাজটা নিশ্চয়ই আপনি জেনেবুঝে করবেন না। প্রতারণার ফাঁদ পেতে কপট কেউ সহজে ধোঁকা দিয়ে লুট করে নেবে আপনাকে।

সারা দেশে প্রতিদিনই হামে আক্রান্ত শিশুর মৃত্যু হচ্ছে। যা স্বাস্থ্য খাতে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। এ অবস্থায় সম্প্রতি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি গবেষণা সংবেদনশীল যেকোনো মানুষকে আতঙ্কিত করে তুলবে। সেই গবেষণামতে, রামেকে চিকিৎসাধীন শিশুদের শরীরে প্রথম সারির প্রায় সব...

প্রতিবছর ঈদ উৎসবের সময় আমাদের দেশের সড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক তথ্যমতে, এবারের ঈদুল আজহার সময় মাত্র ১৫ দিনে দেশজুড়ে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন মানুষ প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন ১ হাজার ২৯৪ জন।