যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো, বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধান তাদের আনুগত্য না মানলে সেখানে যেকোনো উপায়ে তাঁকে উৎখাত করা। যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস তা-ই বলে। সেই সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আগে থেকে তার বিরুদ্ধে হামলা করার প্রেক্ষাপট তৈরি করা হয়। ইরানের ক্ষেত্রেও তা-ই করা হয়েছে।
সোভিয়েত রাশিয়ার পতনের পর থেকে একমাত্র পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বে তার মোড়লিপনা চালাচ্ছে। এ ক্ষেত্রে ইরানসহ হাতে গোনা কয়েকটি রাষ্ট্র মাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন থেকে ইরানে ইসলামি শাসনব্যবস্থা চালু আছে। সেটা নিয়ে নিজ দেশের সাধারণ মানুষেরাও বিভিন্ন সময়ে প্রতিবাদ করেছে। কিন্তু একটা সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্রের মোড়লিপনাই প্রকাশ পাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রধানসহ তাঁর পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে। ২০০৩ সালে ইরাক আক্রমণের পর এটি হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর বৃহত্তম সামরিক হামলা।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে অনেকটা বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন দেশে অযাচিত শুল্ক আরোপ করেছেন। এর আগে তিনি বিদেশে মার্কিন সামরিক অভিযান শেষ করার প্রতিশ্রুতি দিয়ে দুবার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এবং আটটি যুদ্ধ বন্ধ করার দাবির ভিত্তিতে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য জোরালো লবিং করেছেন বলে মনে করা হয়।
‘শান্তির প্রবক্তা’ থেকে ট্রাম্প কেন যুদ্ধংদেহী প্রেসিডেন্টে পরিণত হলেন, তা পুরোপুরি স্পষ্ট না হলেও কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজ দেশের জনগণের কাছে তিনি নানা সমালোচনার মধ্যে আছেন। মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁর জনপ্রিয়তা কমছে। শুল্ক আরোপের কারণে তিনি সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে তিরস্কারও পেয়েছেন। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে নিজের দলের পরাজয়ের আশঙ্কা থেকে ট্রাম্প তাঁর মেয়াদের সবচেয়ে বড় জুয়াটি খেললেন বলে ধারণা করা যাচ্ছে।
ইতিহাস বলে, শুধু যুদ্ধের মাধ্যমে কোনো প্রতিষ্ঠিত শাসনব্যবস্থার ধ্বংস করা যায় না। এখন ইরানের কাছে এটা অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা আক্রমণ করতে পিছপা হবে না। তবে রক্তক্ষয়ী এই সংঘাত বন্ধ না হলে এটি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে পারে। অস্ত্রের ভাষা কখনো স্থায়ী শান্তি আনতে পারে না। জাতিসংঘ এবং বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে অবিলম্বে আলোচনায় বসে মধ্যস্থতা করতে হবে। ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে একটি সর্বজনগ্রাহ্য চুক্তিতে পৌঁছানো জরুরি।
সার্বভৌম রাষ্ট্রের ওপর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘকে কেবল উদ্বেগ প্রকাশ না করে কার্যকর পদক্ষেপের মাধ্যমে হামলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
যুদ্ধে সব সময় সাধারণ মানুষই বেশি ক্ষতিগ্রস্ত হয়। গাজা, ইউক্রেন ও লেবানন সংকটের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানে যেন মানবিক বিপর্যয় না ঘটে, তা নিশ্চিত করতে হবে। গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করাই হবে বুদ্ধিমানের কাজ।

দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের মধ্যে দুটি ধারা দেখা যাচ্ছে। প্রথমটি—প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড, আচার-আচরণ। আর দ্বিতীয়টি হচ্ছে, বিএনপি ও তার নেতাদের গতানুগতিক কাজকর্ম। এই দুই ধারার মধ্যে মিলের চেয়ে যেন অমিলই বেশি। ফলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না, আগামী দিনগুলোতে ঠিক...
৮ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বিশ্বজুড়ে চোখ মধ্যপ্রাচ্যের ওপর। প্রশ্ন একটাই, এখন কী হবে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্যবস্তু ইরানের ইসলামি শাসকগোষ্ঠীর পতন হবে কি? হলে কী হবে সেই ইরানের চেহারা! মুহুর্মুহু হামলার মুখে কতক্ষণ...
৯ ঘণ্টা আগে
আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
১ দিন আগে
নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কিশোরীটি ১৫ দিন আগে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার চাইতে গেলে সেই ইউপি সদস্য মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার কথা বলেন।
১ দিন আগে