
যমুনা নদীর ওপর ট্রেন চলাচলের জন্য আলাদা রেলসেতু নির্মাণ করা হয়েছে। আগামী ১৮ মার্চ সেতুতে পুরোপুরি ট্রেন চলাচল শুরু হবে। আগামী ১৯ মার্চ থেকে এই রেলসেতু দিয়ে চলাচলকারী সব ট্রেনের ভাড়া বাড়বে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতুর নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও পরিচালন ব্যয় বাবদ ব্রিটিশ আমল থেকে পন্টেজ চার্জ (রক্ষণাবেক্ষণ মাশুল) আদায় করা হয়।
সাধারণত রেললাইনের ওপরে ১০০ মিটারের বেশি দৈর্ঘ্যের কোনো সেতু বা স্থাপনা থাকলে সেটির জন্য ‘পন্টেজ চার্জ’ আদায় করা হয়। এটি যাত্রীদের ভাড়ার সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়। আগে সেতুতে পন্টেজ চার্জ ছিল ১৬ দশমিক ৮ গুণ। সেটি পদ্মা সেতু চালুর সময় ২৫ গুণ করা হয়েছে।
কর্মকর্তারা জানান, রেলের ক্ষেত্রে একটা সরকারি সিদ্ধান্ত আছে—প্রতি কিলোমিটার সেতুর জন্য ২৫ কিলোমিটারের দূরত্ব দেখাতে হবে। অর্থাৎ এক কিলোমিটার সমান ২৫ কিলোমিটারের হিসাব করতে হবে। সেই হিসাবে ৪ দশমিক ৮ কিলোমিটার যমুনা রেল সেতুর ভাড়ার হিসাব করতে হবে ১২০ কিলোমিটার ধরে। আগে যমুনা সেতুতে চলা ট্রেনের ক্ষেত্রে ‘পন্টেজ চার্জ’ যোগ করে দৈর্ঘ্য দাঁড়াত প্রায় ৮১ কিলোমিটার। নতুন হারে সেতুর দৈর্ঘ্য ৩৯ কিলোমিটার বেড়েছে, সে হারে ভাড়াও বাড়ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, যমুনা রেল সেতু দিয়ে সারা দেশে ২৮ থেকে ৩০টি ট্রেন চলাচল করে। প্রতিটি ট্রেনের ভাড়া বাড়বে।
ভাড়া কত বাড়ছে
রেলওয়ে সূত্রে জানা গেছে, রুট-ভিত্তিক ভাড়ার তালিকা তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। সেই তালিকা থেকে জানা গেছে, সিটের শ্রেণিভেদে সর্বনিম্ন ৪৫ থেকে সর্বোচ্চ ১৪৫ টাকা পর্যন্ত ভাড়া বাড়বে।
রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে
শোভন চেয়ারের বর্তমান ভাড়া ৪০৫ টাকা, সেটি বেড়ে হবে ৪৫০ টাকা। এসি চেয়ার ৬৭০ টাকা থেকে বেড়ে হবে ৭৫০ টাকা। এসি সিট ৮০৫ টাকা থেকে বেড়ে হবে ৯০০ টাকা। এসি বার্থের ভাড়া ১ হাজার ২০৫ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৩৪৫ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪০ টাকা ভাড়া বাড়ছে।
খুলনা-ঢাকা-খুলনা রুটে
শোভন চেয়ারের ভাড়া বর্তমানে ৬৩০ টাকা, বর্ধিত ভাড়া হবে ৬৮০ টাকা। এসি চেয়ার ১ হাজার ৫০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ১৩০ টাকা। এসি সিট ১ হাজার ২৬০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৩৫৫ টাকা। এসি বার্থ ভাড়া ১ হাজার ৮৮৫ টাকা থেকে বেড়ে হবে ২ হাজার ৩০ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৫০ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪৫ টাকা ভাড়া বাড়ছে।
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে
শোভন চেয়ারের ভাড়া বর্তমানে ৬৯৫ টাকা, সেটি বেড়ে হবে ৭৪০ টাকা। এসি চেয়ার ১ হাজার ১৬০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ২৩৫ টাকা। এসি সিট ১ হাজার ৩৯০ টাকা থেকে বেড়ে হবে ১ হাজার ৪৮০ টাকা। এসি বার্থ ভাড়া ২ হাজার ৮৫ টাকা বেড়ে হবে ২ হাজার ২১৫ টাকা। এই হিসাবে শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৭৫ টাকা, এসি সিটে ৯০ টাকা এবং এসি বার্থে ১৩০ টাকা ভাড়া বাড়ছে।
এছাড়া যমুনা রেল সেতু দিয়ে চলা অন্যান্য রুট লালমনিরহাট/রংপুর-ঢাকা-লালমনিরহাট/রংপুর, চিলাহাটি-টাকা-চিলাহাটি এবং কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম রুটের ভাড়াও বাড়বে।
ভাড়ার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, গড়ে সর্বোচ্চ শোভন চেয়ারে ৪৫ টাকা, এসি চেয়ারে ৮০ টাকা, এসি সিটে ৯৫ টাকা এবং এসি বার্থে ১৪৫ টাকা ভাড়া বাড়ছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে