Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়

আজকের পত্রিকা ডেস্ক­
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করেছেন। ছবি: বিএনপির ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ শনিবার সকালে এই সাক্ষাৎ হয়েছে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তারেক রহমানের পরিবারের সঙ্গে ড. ইউনূস। ছবি: বিএনপির ফেসবুক পেজ
তারেক রহমানের পরিবারের সঙ্গে ড. ইউনূস। ছবি: বিএনপির ফেসবুক পেজ

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই সময়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন।

প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

এর জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজস্ব প্রযুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেলথ মিথ ভেঙে দিল ইরান, যা বলছেন চীনা সমরবিদ

ইরান যুদ্ধ গুটিয়ে আনার সময়সীমা বললেন ট্রাম্প

তেলের যুদ্ধে জিতে যাচ্ছে ইরান: জাপানের সঙ্গে আলোচনায় তেহরান, মার্কিন নিষেধাজ্ঞা শিথিল

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করলে আমরাও ইরানকে দেব না—যুক্তরাষ্ট্রকে রাশিয়া

ইরান ফাঁদে পা দিয়ে যেভাবে যুক্তরাষ্ট্রকে ডোবাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত