
আন্দোলন মোকাবিলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে ১৪ দূতাবাস। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে বলা হয়েছে এবং সকল পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজারও তাগিদ দেওয়া হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে গত বুধবার দেওয়া এক চিঠিতে দূতাবাসগুলো এ পরামর্শ দেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস চিঠিটি দেয়।
দূতাবাসগুলো চিঠিতে আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও বলেছে দূতাবাসগুলো।
দূতাবাসগুলো মনে করে, টানা কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাগরিকদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যোগাযোগ চরমভাবে ব্যাহত হয়েছে। এ কারণে দূতাবাসগুলো যত দ্রুত সম্ভব সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করতে অনুরোধ জানায়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে