Ajker Patrika

পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসে ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসে ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
ফাইল ছবি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে গত দেড় মাসে ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১ মে থেকে ১৭ জুন পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু করে বাংলাদেশ পুলিশ। পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত মোট ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে তল্লাশির সময় ১ হাজার ৭৮৫ রাউন্ড গুলি ও কার্তুজ, ৫১টি ম্যাগাজিন, ৩২টি হাতবোমা এবং ২ হাজার ২০০ কেজি গান পাউডার উদ্ধার করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত