
ঈদযাত্রা আরও মসৃণ ও নির্বিঘ্ন করতে দেশের বড় বড় সেতুগুলোর উভয় প্রান্তে থাকা ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসি) চালু রাখার নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সেতু ব্যবহারকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন সেতুসচিব মোহাম্মদ আব্দুর রউফ। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
মোহাম্মদ আবদুর রউফ বলেছেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রাপথে সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অর্থাৎ ইটিসি টোল বুথ চালু রাখাতে হবে। যাতে করে ইটিসি কার্ডধারী গাড়িগুলো নির্বিঘ্নে দ্রুত সেতু পার হতে পারে।’
এ ছাড়া, সেতু বিভাগের আওতাধীন সকল সেতু/স্থাপনায় সার্ভেল্যান্স সিস্টেমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে ট্র্যাফিক পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিং এর জন্য টোল প্লাজা ও টোল বুথে সিসিটিভি ক্যামেরা চালু রাখার জন্য নির্দেশনা প্রদান করেন সেতু সচিব।
সভায় সেতু সচিব বলেন, ‘দ্রুত টোল পরিশোধের সুবিধার্থে টোল বুথে প্রয়োজনীয় অঙ্কের ভাংতি টাকা রাখা এবং ঈদ যাত্রায় ফিটনেসবিহীন/লাইসেন্সবিহীন গাড়ি সেতু/স্থাপনাতে ও সড়কে চলাচল করার কারণে যেন যানজট সৃষ্টি না হয় সে বিষয়ে গাড়ির মালিক, গাড়িচালক ও যাত্রীসাধারণের সহযোগিতা চাই।’
সভায় সিমেন্ট, রড, পাথর ও বালু বহনকারী ট্রাকসমূহ ঈদুল আজহার আগে ও পরে ৭ দিন চলাচল সীমিত রাখা এবং ৩ দিন আগে থেকে চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। তবে খাদ্যদ্রব্য, ওষুধ, জ্বালানি, পচনশীল নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনকারী গাড়িগুলোর পণ্য পরিবহন এবং নির্মাণকাজে যেন বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সচিব নির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি কোরবানির পশু বহনকারী গাড়িগুলোকে ওজনকারী মেশিন ওয়েইং স্কেল মেশিনের আওতামুক্ত রাখা এবং রাস্তায় চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বিবেচনায় কোরবানির পশু ব্যবসায়ী ও যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় প্রশাসন ও পুলিশের বিভিন্ন বিভাগের সহযোগিতা চান।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৪ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৪ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৫ ঘণ্টা আগে