
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন (ডে-অফ) প্রত্যাহার করা হয়েছে। ঈদের পর যথারীতি সাপ্তাহিক অফ-ডে পুনর্বহাল করা হবে।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে রেলযাত্রায় কোনো ধরনের হয়রানি, বিশৃঙ্খলা বা কালোবাজারির অভিযোগ দেখতে চান না সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, টিকিট বিক্রি থেকে শুরু করে ট্রেনের সময়ানুবর্তিতা ও যাত্রীসেবার মান—সবকিছুতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দক্ষিণাঞ্চলগামী লেনে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের চাপ রয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। দূরপাল্লার যাত্রী ছাড়াও ঢাকা থেকে পদ্মা সেতু পার হয়ে এক্সপ্রেসওয়ের শিবচর, পাঁচ্চর, সূর্যনগর, মালিগ্রাম এবং ভাঙ্গা পর্যন্ত আসা যাত্রীদের সংখ্যাও রয়েছে অনেক। যা

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।