
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার বলেছেন, দেশের উৎপাদন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তাঁর সরকার গুরুত্বপূর্ণ শ্রম সংস্কার কার্যক্রম চালু করবে। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের ফাঁকে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন অধ্যাপক ইউনূস।
অধ্যাপক ইউনূস বলেন, ‘শ্রম ইস্যুটি আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। আমরা সকল শ্রম সমস্যা সমাধান করতে চাই।’ বৈঠকে তাঁরা বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শ্রম সংস্কারের বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন থেরেসা মে। বৈঠকে মানব পাচার ও অভিবাসন ইস্যুতেও আলোচনা করেন তাঁরা।
অবৈধ ও ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে বাংলাদেশের আরও বেশি মানুষকে বৈধ পথে ইউরোপে অভিবাসনের জন্য আহ্বান জানান অধ্যাপক ইউনূস। তিনি বলেন, ‘এটি মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে কাজ করবে।’
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস একটি অ্যালবাম উপহার দেন। এর নাম ‘আর্ট অব ট্রায়াম্ফ’। বইটিতে জুলাই-আগস্টের বিপ্লবের সময় বাংলাদেশি তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরালের ছবি স্থান পেয়েছে।
বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং তুরস্ক ও আজারবাইজানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আনামুল হক উপস্থিত ছিলেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে