দেশে সম্প্রতি চতুর্থ দফায় বাড়তে থাকা করোনাভাইরাস সংক্রমণের পেছনে অনানুষ্ঠানিকভাবে ওমিক্রনের উপধরনকে দায়ী করে আসছিলেন রোগতত্ত্ববিদেরা। এবার সেটিই কিছুটা নিশ্চিত হলো গবেষণায়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে বাংলাদেশি দুই জনের শরীরে ওমিক্রন ধরনের নতুন সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আজ মঙ্গলবার জিনোম সেন্টারের একদল গবেষক যশোরের করোনায় আক্রান্ত দুই ব্যক্তি থেকে সংগৃহীত ভাইরাসের আংশিক (স্পাইক প্রোটিন) জিনোম সিকোয়েন্সের মাধ্যমে বিএ৪ / ৫ নামের উপধরনটি শনাক্ত হয়েছে।’
এই দুই জনের একজন ৪৪ বছর এবং অন্যজন ৭৯ বছর বয়সী। আক্রান্ত ব্যক্তির একজন বুস্টার ডোজ এবং অপরজন দুই ডোজ টিকা নিয়েছেন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন এবং অন্যজন বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এদিকে হঠাৎ করেই সারা দেশে বাড়ছে সংক্রমণ। চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনাভাইরাস শনাক্তের হার বাড়তে শুরু করেছে। গতকাল সোমবার ২৪ ঘণ্টায় ৮৭৩ জন আক্রান্ত শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছেন ৭৯৮ জন।
চলমান সংক্রমণ বৃদ্ধির পেছনে একই ধরন কাজ করছে বলে মনে করছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটছে। এতে কোন ধরন কাজ করছে শিগগিরই আমরা জানতে পারব।’
এর আগে গত শনিবার প্রতিষ্ঠানটির উপদেষ্টা ড. মুশতাক হোসেন জানিয়েছিলেন, ঢাকায় এখন করোনার পঞ্চম ঢেউ চলছে। নতুন করে ভাইরাসটি হঠাৎ বেপরোয়া হওয়ার পেছনে ওমিক্রনের উপধরন দায়ী। এই মুহূর্তে যাদের এখনো টিকা বাকি তাঁদের টিকা নেওয়া, বুস্টার ডোজ জোরদার এবং মাস্ক ব্যবহারে কঠোর হতে হবে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
৫ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
১৪ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
২ ঘণ্টা আগে