শীতকাল মানেই গুড়ের পিঠা আর পায়েস। আখ আর খেজুর গুড় বেশি প্রচলিত আমাদের দেশে। তেলের পিঠা, দুধপুলি, দুধপিঠা ইত্যাদিতে গুড় ব্যবহার করতে অনেকে ভালোবাসেন। আর সঙ্গে গুড়ের পায়েস তো রয়েছেই।
গুড়ের বিশেষত্ব হলো এর ঘ্রাণ। অনেকে পিঠা ও পায়েস তৈরিতে এলাচি, দারুচিনি এবং তেজপাতার মতো গরমমসলা ব্যবহার করেন। এতে মসলার ঘ্রাণের সঙ্গে গুড়ের ঘ্রাণ হারিয়ে যায়।
গুড় দিয়ে পিঠা ও পায়েস তৈরির ক্ষেত্রে বেশির ভাগ সময় দুধ ছানা হয়ে যায় কিংবা কেটে যায়।
গুড় তৈরিতে সোডা ব্যবহার করা হয়। তাই গরম দুধের সঙ্গে গুড় মেশালে তা ফেটে যায়। কিছু কৌশল জানা থাকলে দুধের পিঠায় গুড় মেশালেও সেই দুধ কেটে ছানা হয়ে যাওয়ার আশঙ্কা অনেকটা দূর করা যায়। এ ক্ষেত্রে চাইলে দুটি পদ্ধতি অনুসরণ করে দেখতে পারেন।
প্রথম উপায়: প্রথমে গুড় আর চাল একসঙ্গে জ্বাল দিন। চাল সেদ্ধ হয়ে নরম আর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। হালকা গরম থাকা অবস্থায় এর সঙ্গে হালকা গরম ঘন দুধ মেশান।
দ্বিতীয় উপায়: দুধ ও চাল একসঙ্গে জ্বাল দিন।
ঘন হয়ে এলে চুলা থেকে তুলে ফেলুন। হালকা গরম থাকা অবস্থায় এর সঙ্গে হালকা গরম ঘন জ্বাল দেওয়া গুড় মেশান।
সতর্কতা

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে