ঈদুল আজহায় অনেক মাংস রান্না করা হবে। সব রান্নায় সব ধরনের মসলা ব্যবহার করলে স্বাদও একই রকম হবে। তাই একেক ধরনের রান্নায় একেক ধরনের মসলা ব্যবহার করা জরুরি।
গরুর মাংসের স্টু
তেজপাতা, তারামসলা, একাঙ্গী, রসুন, কালো গোলমরিচের গুঁড়া, সেলেরি, থাইম ও পার্সলে। মাংসের স্বাদ ও ঘ্রাণের জন্য একাঙ্গী ব্যবহার করতে পারেন। এর সঙ্গে ঝাল বাড়াবে গোলমরিচ। রান্না শেষে নামানোর আগে সেলেরি, পার্সলে, থাইম ব্যবহার করুন। এসব মসলার সঙ্গে স্টুতে যোগ করতে পারেন পছন্দের সবজি। এর ফলে এটি স্বাস্থ্যকর হবে আরও বেশি।
সাধারণ গরুর মাংস
এলাচি, কালো গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, শুকনা মরিচগুঁড়া, ধনেগুঁড়া, জিরাগুঁড়া এবং আদা, রসুন, পেঁয়াজবাটা ব্যবহার করুন।
আচারি মাংস
আচার তৈরি করার জন্য পাঁচফোড়ন ব্যবহার করা হয়। গরুর মাংসে ব্যবহার করা সব মসলার সঙ্গে এটি যোগ করতে পারেন। মাংসে অন্যান্য মসলার সঙ্গে পাঁচফোড়ন ব্যবহার করলেই সেটি আচারি মাংস হয়ে ওঠে। আচারের তেল দিয়ে এটি রান্না করা হয় না।
কাবাব
তারামসলা, কাবাব চিনি, পিপুল, এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, আস্ত জিরা, আস্ত ধনে, যষ্টি মধু। এসব মসলা দিয়ে মাংস দীর্ঘ সময় মেরিনেট করে রাখতে পারেন। যত বেশি সময় মেরিনেট করে রাখবেন, কাবাবের স্বাদ তত বেশি হবে।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে