দিনের শুরুতে কর্মজীবী মানুষের প্রস্তুতি চলে কর্মস্থলকে ঘিরে। চটপট খেয়ে, ঝটপট তৈরি হয়েই পা বাড়াতে হয় অফিসের পথে। দিনের একটা বড় অংশ কাটে এখানেই। অনেক সময় নির্দিষ্ট কর্মঘণ্টার বেশিও থাকতে হয় নিজ কর্মস্থলে। তাই কর্মস্থলের পরিবেশ ও অভ্যন্তরীণ সাজসজ্জা এমনকি দেয়াল ও আসবাবের রংও কর্মীদের মনের ওপর প্রভাব ফেলে।
রং মানুষের মনে বিরাট প্রভাব ফেলে বলে জানান চিত্রশিল্পী ও মীনা কার্টুন ইউনিসেফ বাংলাদেশের অ্যাপিসোড ডিরেক্টর সুশান্ত কুমার সাহা অনুপম। কর্মীদের মানসিক প্রশান্তির জন্য অফিসে কোন ধরনের রং ব্যবহার করা উচিত সে বিষয়ে তিনি জানিয়েছেন কিছু কথা।
দেয়ালের রং যেমন হবে
যেকোনো অফিসের দেয়ালেই সাদা বা অফ হোয়াইট রং করতে দেখা যায়। এই রংগুলো অফিসকে পরিচ্ছন্ন ও আরামদায়ক লুক দেয়। অনুপম জানান, একটি অফিসের দেয়ালের রং কেমন হবে তা নির্ভর করে ওই অফিসের থিমের ওপর। প্রতিটি প্রতিষ্ঠানেরই একটি লোগো থাকে। যেমন গুগলের রঙিন লোগো আছে, ফেসবুকের লোগোতে নীল রং আছে। সে ক্ষেত্রে দেয়ালের অধিকাংশ জায়গায় সাদা বা অফহোয়াইট রেখে প্রতিষ্ঠানের যে ব্র্যান্ডিং কালার রয়েছে সেটার সবচেয়ে মিনিমাম শেডকে ব্যবহার করা যেতে পারে। যেমন– ইটের সাদা দেয়ালে নীল গ্রিডলাইন দেওয়া যেতে পারে।
আসবাব ও অন্যান্য
বেশির ভাগ অফিসের ডেস্কে কালো রঙের চেয়ার দেখা যায়। সে ক্ষেত্রে দেয়ালের রং সাদা ও অফহোয়াইট হলে চেয়ারগুলোর রং প্রতিষ্ঠানের ব্র্যান্ড কালারের হতে পারে। যেমন, ব্র্যান্ড কালার নীল হলে চেয়ারগুলো ও ডিপার্টমেন্টের পার্টিশনগুলোয় নীল রং ব্যবহার করলে ভালো লাগবে।
কমনরুম বা কফি স্পেস
প্রায়ই অফিসগুলোয় কর্মীদের জন্য কমনরুম থাকে। আবার অনেক অফিসে ছোট্ট কফি স্পেস থাকে। সে ক্ষেত্রে সে জায়গাটায় যেহেতু কর্মীরা রিলাক্স করতে যান অথবা ছোট্ট ব্রেক নিতে যান সে জন্য সেখানে এমন রং ব্যবহার করতে হবে যা মনকে প্রশান্ত ও চাঙা করে তোলে। এই স্পেসের দেয়ালের রং প্যাস্টেল ইয়েলো, কমলা, নীল হতে পারে। তবে রংগুলোর সবচেয়ে মিনিমাম শেড ব্যবহার করতে হবে। করপোরেট অফিসের কমনরুম বা কফি স্পেসে কালার কম্বিনেশনের অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং থাকতে পারে। পেইন্টিংয়ের শেপগুলো আলাদা হতে পারে। লম্বা বা আড়াআড়ি আকারের মেলবন্ধন থাকতে পারে বলে জানান অনুপম। অন্যদিকে ক্রিয়েটিভ অফিসগুলোয় কোলাজ পেইন্টিং রাখা যেতে পারে। যে ধরনের পেইন্টিংয়ে গল্প রয়েছে সে ধরনের পেইন্টিং রাখা যেতে পারে।
বারান্দা থাকলে
অনেক অফিসে ছোট বারান্দা থাকে। রিফ্রেশমেন্টের জন্য ব্যবহৃত এ বারান্দাতেও রঙের ছোঁয়া থাকলে ভালো। বারান্দায় গ্লাস কার্পেট বিছানো যেতে পারে। সঙ্গে রাখা যেতে পারে ইনডোর প্ল্যান্ট। সে ক্ষেত্রে সবুজ রং পাওয়া যাবে গাছের সবুজ থেকেই। পাশাপাশি দেয়ালে ছোট ছোট রঙিন পেইন্টিং রাখা যেতে পারে। তবে পেইন্টিংগুলোর ফ্রেম মেটাল বা ফাইবারের বাছাই করা উচিত, যাতে বৃষ্টির ছাঁট এসে নষ্ট না হয়- জানান সুশান্ত কুমার সাহা অনুপম।

দিন শেষে যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেয়ে আমরা যখন ঘরে ফিরি, তখন তা কি শুধুই ইটপাথরের কাঠামোতে ফেরা, নাকি শান্তির নীড়ে? আধুনিক অন্দরসজ্জার দুনিয়ায় এখন আর সুদৃশ্য আসবাব বা ছিমছাম সাজই শেষ কথা নয়। বিশ্বজুড়ে এখন অন্দরসজ্জার এক নতুন জোয়ার চলছে, যার নাম ডোপামিন ডেকর। এটি শুনতে কিছুটা...
১০ ঘণ্টা আগে
বন্ধুত্ব আমাদের জীবনে অক্সিজেনের মতো। কিন্তু কখনো কখনো এই সুন্দর সম্পর্কটিও স্থবির হয়ে যায়। ফ্রিজে রাখা মৃত পতঙ্গের মতো; যা দেখতে আছে, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। সমাজ আমাদের শেখায় ‘প্রকৃত বন্ধুরা সব পরিস্থিতিতেই পাশে থাকে’, কিন্তু বাস্তবতা হলো, কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে তার কার্যকারিতা হারায়।
১৫ ঘণ্টা আগে
জীবনযাত্রার চাপে আমরা অনেক সময় বিষণ্ন বোধ করি। তখন মন ভালো করতে পছন্দের খাবার খুঁজি। কিন্তু আপনারা হয়তো জানেন, কিছু নির্দিষ্ট খাবার সরাসরি মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহকের সঙ্গে যুক্ত হয়ে আমাদের আনন্দিত করে। পুষ্টিবিজ্ঞানের ভাষায় এগুলোকে বলা হয় ‘ডোপামিন ফুড’।
১৭ ঘণ্টা আগে
আজ আপনার তেজ দেখে লোকে ভাববে আপনি বোধহয় সকালে চায়ের বদলে রকেট ফুয়েল খেয়েছেন! আপনার আত্মবিশ্বাস আজ এভারেস্টের উচ্চতায়। অফিসে আপনার দাপট বাড়বে। কিন্তু সাবধান! বসের সঙ্গে ‘আইনস্টাইন’ সাজার চেষ্টা করবেন না। তিনি এখনো আপনার গত সপ্তাহের সেই ই-মেইলের ভুলটা ভোলেননি।
১৭ ঘণ্টা আগে