
ঢাকা জেলার ধামরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক সদস্যসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভানটি জব্দ ও চালককে আটক করেছে ধামরাই থানার পুলিশ। এ ছাড়া ঘটনাস্থল থেকে নিহত পুলিশ সদস্য ও হাসপাতাল থেকে অপরজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ধামরাই থানার কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের বাটুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল তারেক হোসেন মল্লিক (৩৭) ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের সামছুল হক মল্লিকের ছেলে। এ ছাড়া নিহত আব্দুল কুদ্দুস (৬৫) কুশুরা ইউনিয়নের সিংশ্রী গ্রামের সাইদুর রহমানের ছেলে।
ধামরাই থানার পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানী ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে ধামরাইয়ের রাজাপুরে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেলে। এতে তারেক ও বাইসাইকেলের চালক আব্দুল কুদ্দুস সড়কে ছিটকে পড়লে বিপরীতমুখী একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল তারেক হোসাইন মল্লিক মারা যান। কুদ্দুসকে গুরুতর আহত অবস্থায় ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করেন ধামরাই থানার পুলিশ। এ ছাড়া কাভার্ড ভ্যানচালক শাহীন হাওলাদারকে (৩৫) আটক ও কাভার্ড ভ্যান জব্দ করেন তাঁরা।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) সুজিত কুমার মৃধা বলেন, কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই পুলিশ সদস্য নিহত হন। সাইকেলচালককে ধামরাই ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। তিনিও মারা গেছেন। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হুদা বলেন, দুর্ঘটনা-পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতদের স্বজনদের অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেট্রোপলিটনের বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ...
১৫ মিনিট আগে
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে (৩৫) নিজ দপ্তরে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ঘটনার সময় তাঁর অফিসকক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান
৩০ মিনিট আগে
কিশোরগঞ্জের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনো চলছিল উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ মুহুর্মুহু বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো টাউন হল ময়দান। দিগ্বিদিক ছুটে চলা মানুষের বাঁচার আহাজারি। বোমা হামলায় সেদিন প্রাণ হারান ১০ জন, আর গুরুতর আহত হন আড়াই শতাধিক মানুষ।
২ ঘণ্টা আগে