
ঈদের আগে ও পরে সাত দিন ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে গোলচত্বর পর্যন্ত বালুর ট্রাক চলবে না। এমনকি ইট, রড ও পাথরের ট্রাকও চলবে না। শুধু নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য বহনকারী ট্রাক চলাচল করবে।
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করার জন্য আজ বৃহস্পতিবার পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক-ব্যবস্থা সংক্রান্ত প্রশাসনের সমন্বয় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম।
সভায় জানানো হয়, এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার চার লেনের কাজ চলছে। আসন্ন ঈদে মহাসড়কের এ অংশটুকু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঈদযাত্রায় জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, সড়ক ও জনপথ এবং বিবিএর রেকারগুলো সচল থাকবে।
ঈদের সাত দিন আগে মহাসড়ক থেকে রাস্তা মেরামতের ভারী যানবাহন সরিয়ে নিতে হবে, কোনোক্রমে রাস্তার পাশে রাখা যাবে না। যমুনা সেতুর ওজন স্কেলে দৃশ্যমান খালি ট্রাক বাসের লেনে পার করতে হবে, যাতে ট্রাকের সারি দীর্ঘ না হয়। টোল প্লাজার সব বুথ চালুসহ অতিরিক্ত লেনের ব্যবস্থা করতে হবে। যমুনা সেতু গোলচত্বর থেকে ভূঞাপুরগামী রাস্তায় ঈদের সাত দিন আগে ও সাত দিন পর পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখতে হবে।
এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে ৯টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য দুটি করে আলাদা বুথ থাকবে।
পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘যেসব জায়গায় সমস্যা হতে পারে, ওইসব জায়গা আমরা চিহ্নিত করেছি। মহাসড়কে তিনটি শিফটে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
‘ঈদের পাঁচ দিন আগে থেকে মহাসড়কে যানজট নিরসনে এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ঈদের পরও সাত দিন পুলিশ কাজ করবে। জেলা পুলিশের সঙ্গে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে।’
এ সময় সেনাবাহিনীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যমুনা সেতু কর্তৃপক্ষ, সড়ক-মহাসড়কসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাত। তখনো চলছিল উদীচী শিল্পী গোষ্ঠীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠান। হঠাৎ মুহুর্মুহু বোমা বিস্ফোরণে ধ্বংসস্তূপে রূপ নেয় পুরো টাউন হল ময়দান। দিগ্বিদিক ছুটে চলা মানুষের বাঁচার আহাজারি। বোমা হামলায় সেদিন প্রাণ হারান ১০ জন, আর গুরুতর আহত হন আড়াই শতাধিক মানুষ।
১০ মিনিট আগে
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় চারটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের বাইপাস সড়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান ও প্রসেনজিৎ দাস।
২২ মিনিট আগে
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে অপু কর্মকার (৫২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহসম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিলসংবলিত তালা লাগিয়ে দিয়েছে মামুন শেখ।
২৭ মিনিট আগে
বাগেরহাটে পূবালী ব্যাংকের লকারে রাখা প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন এক গ্রাহক। এ ঘটনায় বুধবার বাগেরহাট সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গ্রাহক। এ পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংক কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে