
বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কমিটির অফিসে ডেকে অপু কর্মকার (৫২) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও বাজার কমিটির সহসম্পাদক মামুন শেখের বিরুদ্ধে। পাশাপাশি ভুক্তভোগী অপু কর্মকারের স্বর্ণের দোকানে বাজার কমিটির সিলসংবলিত তালা লাগিয়ে দিয়েছে মামুন শেখ।
এ বিষয়ে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন অপু কর্মকার। অপু কর্মকার সাইনবোর্ড বাজারের রুপশ্রী জুয়েলার্সের স্বত্বাধিকারী।
ক্ষতিগ্রস্ত অপু কর্মকার বলেন, ‘সাইনবোর্ড বাজারে প্রায় ৪০ বছর ধরে আমার স্বর্ণের ব্যবসা। বাজারে আমার আরও তিনটি দোকান ভাড়া দেওয়া আছে। কিন্তু মামুন নামের এক ব্যক্তি নির্বাচনের ১০ দিন আগে ওই তিন দোকানের ভাড়াটিয়ার কাছে সে ভাড়া চায়। তখন স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তারপরে তিনি কিছুদিন আর ভাড়া চায় না। এই মাসে আবার নতুন করে বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমার ভাড়াটিয়াদের কাছে ভাড়া চাচ্ছে। আমি ভাড়াটিয়াদের ভাড়া দিতে নিষেধ করি। তখন মামুন লোক পাঠিয়ে আমাকে বাজার কমিটির অফিসে ডেকে নেয়।
‘তখন ভাড়া দিতে নিষেধ করেছেন কেন জানতে চায় এবং ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেনের কাছে নালিশ করেছিস বলেই আমাকে মারপিট শুরু করে। মামুন মারতে মারতে আমাকে নিয়ে দোকানের সামনে নিয়ে আসে। দৌড় দিয়ে যখন দোকানে ঢুকেছি, তখন দোকানে ঢুকে আবারও মেরেছে। আমার দোকান তালা মেরে দিয়েছে। আমি এসব অন্যায়ের বিচার চাই।’
অপু কর্মকারের স্ত্রী অর্পিতা কর্মকার বলেন, ‘আমার স্বামী একজন নিরীহ ব্যবসায়ী। গায়ের জোরে তার দোকান থেকে ভাড়া তুলে নিতে চায়। দিতে নিষেধ করায় তাকে মারধর করেছে। আমি এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে রাঢ়িপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মামুন শেখ বলেন, ‘অপু কর্মকারের ছোট ভাইয়ের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁকে অফিসে ডাকা হয়েছিল। কথা বলার সময় তাঁকে দু-একটি ধাক্কা দেওয়া হয়েছে। মারপিট করা হয়নি।’
মারধর ও দোকান তালা দেওয়ার বিষয়ে সাইনবোর্ড বাজার কমিটির সভাপতি ও রাঢ়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, ‘মামুন শেখ একজন ব্যবসায়ীকে মারধর ও দোকান তালা দিতে পারে না। এ বিষয়ে সন্ধ্যায় জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে আলোচনাপূর্বক সিদ্ধান্ত নেওয়া হবে।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে বিএনপি নেতা মামুনের বিরুদ্ধে সরকারি খাল দখল, চাঁদাবাজি, ব্যবসায়ীদের জিম্মি করাসহ নানা অভিযোগ রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে