
পাকিস্তানের সিন্ধু বদ্বীপের শুকিয়ে যাওয়া দ্বীপগ্রাম ছেড়ে যাওয়ার আগে মায়ের কবরের কাছে শেষবিদায় জানাতে হাঁটছেন হাবিবুল্লাহ খাত্তি। তাঁর পায়ের নিচে ভাঙা লবণের আস্তর খসখস শব্দ করছে। দেশটির দক্ষিণে যেখানে সিন্ধু নদ আরব সাগরে মিশেছে, সেই বদ্বীপে সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়ায় কৃষি ও মাছের চাষনির্ভর জনপদগুলো ভেঙে পড়েছে।
আবদুল্লাহ মিরবাহার গ্রাম থেকে হাবিবুল্লাহ খাত্তি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লবণাক্ত পানি আমাদের চারদিকে ঘিরে ফেলেছে।’
গ্রামটি খারো চান শহরে এবং নদ যেখানে সাগরে মিশেছে, সেখান থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।
মাছের মজুত কমে যাওয়ায় সেলাইয়ের কাজ শুরু করেছিলেন ৫৪ বছর বয়সী খাত্তি। কিন্তু বদ্বীপটির দেড় শ পরিবারের মধ্যে মাত্র চারটি টিকে থাকায় সেটিও আর সম্ভব হয়নি।
তিনি বলেন, সন্ধ্যার পর এলাকাজুড়ে ভুতুড়ে নীরবতা নেমে আসে।
একসময় প্রায় ৪০টি গ্রাম নিয়ে গড়ে ওঠা খারো চান এখন প্রায় পুরোপুরি ডুবে গেছে বাড়তে থাকা সমুদ্রের পানিতে।
জনশুমারি অনুযায়ী, ১৯৮১ সালে খারো চান শহরের জনসংখ্যা ছিল ২৬ হাজার। ২০২৩ সালে তা কমে দাঁড়ায় ১১ হাজারে।
খাত্তি এখন তাঁর পরিবারকে নিয়ে কাছের করাচি শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাকিস্তানের বৃহত্তম এ শহরে সিন্ধু বদ্বীপসহ দেশের নানা প্রান্ত থেকে আসা মানুষের ভিড় ক্রমেই বাড়ছে।
মৎস্যজীবীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা পাকিস্তান ফিশারফোক ফোরামের হিসাব বলছে, সিন্ধু বদ্বীপের উপকূলীয় জেলা থেকে কয়েক হাজার মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।
গত মার্চে জিন্নাহ ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়, গত দুই দশকে পুরো সিন্ধু বদ্বীপ অঞ্চল থেকে ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।
যুক্তরাষ্ট্র-পাকিস্তানভিত্তিক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ ইন ওয়াটারের ২০১৮ সালের এক গবেষণা অনুযায়ী, ১৯৫০-এর দশক থেকে সিন্ধু বদ্বীপে নদীর নিম্নপ্রবাহে পানির পরিমাণ ৮০ শতাংশ কমেছে। এর কারণ সেচ খালের সম্প্রসারণ, জলবিদ্যুৎ বাঁধ এবং হিমবাহ ও বরফ গলার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব।
এতে আশঙ্কাজনক হারে সমুদ্রের লবণাক্ত পানি বদ্বীপটিতে প্রবেশ করে। ১৯৯০ সালের পর থেকে পানির লবণাক্ততা প্রায় ৭০ শতাংশ বাড়ে। ফলে জমিতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ে এবং চিংড়ি ও কাঁকড়ার সংখ্যা মারাত্মকভাবে কমতে থাকে।
আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের কর্মী মোহাম্মদ আলী আনজুম বলেন, ডেল্টা একই সঙ্গে ডুবছে এবং সংকুচিত হচ্ছে।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে