
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর ও জেরুসালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস তথা আল-আকসা মসজিদ এলাকা থেকে বিগত এক বছরে প্রায় সাড়ে ১১ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বন্দীদের মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠন দ্য প্যালেস্টাইনিয়ান প্রিজনারস অ্যান্ড ফ্রিডম অ্যাফেয়ার্স কমিটি এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে, দ্য প্যালেস্টাইনিয়ান প্রিজনারস অ্যান্ড ফ্রিডম অ্যাফেয়ার্স কমিটির তথ্য বলছে, গত বছরের ৭ অক্টোবর থেকে এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর সেনারা ১১ হাজার ৪০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
এদিকে, গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইয়াহইয়া সিনওয়ারের মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘হামাস জিন্দা আছে, জিন্দা থাকবে।’ সিনওয়ারকে শহীদ আখ্যা দিয়ে খামেনি বলেন, ‘তিনি তাঁর শহীদ সঙ্গীদের সঙ্গে সম্মানজনকভাবে যোগ দিয়েছেন। তাঁর মৃত্যু দখলদার ইসরায়েলি শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর দৃঢ় সংকল্পসহ প্রতিশ্রুতিবদ্ধ প্রচেষ্টাই তুলে ধরে এবং এভাবেই তিনি বিবেচনার যোগ্য।’
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘যদিও তাঁর শাহাদত একটি বড় ক্ষতি, তবে ইতিহাস প্রমাণ করেছে যে প্রতিরোধযুদ্ধ নেতাদের মৃত্যুর পরেও থেমে থাকে না এবং আল্লাহর ইচ্ছায় থামবেও না।’ তিনি বলেন, ‘শেখ আহমদ ইয়াসিন, ফাতহি শাকাকি, রানতিসি ও ইসমাইল হানিয়ার মতো সিনওয়ারের শাহাদতের পরও প্রতিরোধ যুদ্ধ (হামাস) এক মুহূর্তের জন্যও থামবে না।’
বিবৃতিতে খামেনি সিনওয়ারের পরিবার, হামাস এবং এর সমর্থকদের প্রতি সমবেদনা জানান। তিনি নিশ্চিত করেছেন, ইরান হামাস ও এর যোদ্ধাদের প্রতি বিশ্বস্ত সমর্থন অব্যাহত রাখবে। যেমনটা অতীতে সব সময় করেছে।

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৮ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে