
ইরানের ওপর সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত বা ‘লবিং’ করেছে বলে ওঠা অভিযোগ অস্বীকার করেছে রিয়াদ। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে অভিহিত করেছে দেশটি।
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা প্রেসিডেন্টকে বর্তমান নীতির বাইরে অন্য কোনো পদক্ষেপ নিতে প্ররোচিত করিনি।
সৌদি আরবের এই প্রতিক্রিয়া এসেছে মূলত মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে। ওই প্রতিবেদনে চারজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে দাবি করা হয়েছিল, ইসরায়েল ও সৌদি আরবের কয়েক সপ্তাহের প্রচেষ্টার (লবিং) পরই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর হামলার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছিল, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বড় হুমকির প্রমাণ পায়নি। তবে আঞ্চলিক মিত্রদের (ইসরায়েল ও সৌদি আরব) চাপের মুখেই সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন ট্রাম্প।
সৌদি আরবের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, রিয়াদ দীর্ঘ সময় ধরে আঞ্চলিক উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে। সরাসরি সামরিক সংঘাতের দিকে যাওয়ার কোনো প্ররোচনা তারা দেয়নি। বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সংশ্লিষ্ট বিরোধগুলোর রাজনৈতিক সমাধান এবং উত্তেজনা প্রশমনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।
তথ্যসূত্র: সৌদি গেজেট

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
৮ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে