জেরুজালেমের পবিত্র টেম্পল মাউন্টে একটি ভেড়ার বাচ্চা বলি দিতে যাওয়ার পথে তেল আবিবের এক ইহুদিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। ইয়ার হ্যানোচ নামের ওই ব্যক্তি রিটার্ন টু দ্য মাউন্ট নামে একটি সংগঠনের নেতা। আজ রোববার সকালে জেরুজালেমের ওল্ড সিটির কাছে একটি রেল স্টেশনে তাঁকে আটক করা হয়।
দ্য জুইশ প্রেসের প্রতিবেদন অনুযায়ী, রিটার্ন টু দ্য মাউন্ট ছোট একটি সংগঠন। তারা টেম্পল মাউন্টে পশু বলির পুনঃপ্রবর্তন করতে চায়। এ স্থানেই ইহুদিদের ঐতিহাসিক প্রথম এবং দ্বিতীয় প্রার্থনাগৃহ ছিল বলে দাবি করা হয়।
টেম্পল মাউন্ট হলো জেরুজালেমের পাহাড় বেষ্টিত এলাকা। এখানেই অবস্থিত আল আকসা মসজিদ। ইহুদি, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মগ্রন্থ মতে, এখানে প্রথম মসজিদ নির্মাণ করেন নবী সোলাইমান (আ.), যেটি ইসলামের প্রথম যুগে মুসলিমদেরও কিবলা ছিল। এ কারণে টেম্পল মাউন্ট তিন ধর্মের মানুষের কাছেই অত্যন্ত পবিত্র স্থান।
এদিকে হ্যানোক আটক হওয়ার পর তাঁর সংগঠন থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘টেম্পল মাউন্টে মুসলিমদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। সময় এসেছে এখানে একটি ইহুদি প্রার্থনাগৃহ নির্মাণ করার এবং বলিদানের কার্যক্রম আবার শুরু করার।’
টেম্পল মাউন্টের পশ্চিম দিকের সীমানা প্রাচীর যা ‘ওয়েস্টার্ন ওয়াল’ নামে পরিচিত—সেটিসহ পবিত্র স্থানগুলোর প্রধান রাব্বি শমুয়েল রাবিনোভিৎস গত এপ্রিলে টেম্পল মাউন্টে বলির জন্য পশু নেওয়া নিষিদ্ধ ঘোষণা করেন। ওই সময়ও বলির জন্য পশু আনা এক ব্যক্তিকে আটক করা হয়েছিল।
টেম্পল মাউন্ট ইহুদি ধর্মের অনেক পবিত্রতম স্থান। শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদিরা পাহাড়ের চূড়ার উন্মুক্ত স্থানটি পরিদর্শন করেনি কারণ, ইহুদি ধর্মগুরুদের সর্বসম্মতিক্রমে ধর্মীয় বিশুদ্ধতা রক্ষার আইন এখনো টেম্পল মাউন্টের জন্য প্রযোজ্য। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ক্রমবর্ধমান সংখ্যক রাব্বি যুক্তি দিয়ে যাচ্ছে, টেম্পল মাউন্টের সব স্থানে ধর্মীয় বিশুদ্ধতা আইন প্রযোজ্য নয়। এই পাহাড়ে ইহুদি ধর্মের নিদর্শন আছে এমন স্থানে অনুমোদন না থাকলেও লোকজনকে পরিদর্শনের জন্য উৎসাহিত করে আসছেন তাঁরা।
১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধে জর্ডানের কাছ থেকে জেরুজালেমের ওল্ড সিটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় ইসরায়েল। এরপর থেকে টেম্পল মাউন্টে কারও একক নিয়ন্ত্রণ নেই। এই পবিত্র স্থান নিয়ে ধর্মীয় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় ইসরায়েলের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মোশে দায়ান ইসলামিক ওয়াকফকে এটির দৈনন্দিন বিষয়াদি পরিচালনার ভার দিতে সম্মত হন। আর ইসরায়েলের হাতে রয়েছে এর সার্বভৌমত্ব ও নিরাপত্তার দায়িত্ব।
ওই স্থিতাবস্থা অনুসারে, ইহুদি এবং অমুসলিমদের টেম্পল মাউন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে প্রার্থনা করা নিষেধ।

মধ্যপ্রাচ্যে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে যুক্তরাজ্যের মাটিতে অবতরণ করেছে মার্কিন বিমানবাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান বি-১ ল্যান্সার। গতকাল শুক্রবার গ্লুচেস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে বিশালদেহী যুদ্ধবিমানটি পৌঁছায়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ইরান। ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ‘নতিস্বীকার’ করার আহ্বান এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনে নিজের ভূমিকা থাকা উচিত বলে মন্তব্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা এই দাবিগুলোকে...
২ ঘণ্টা আগে
মার্কিন-ইসরায়েলি জোটের সঙ্গে প্রথাগত যুদ্ধে জয়ের সম্ভাবনা নেই ইরানের। তারা কাজে লাগাচ্ছে স্নায়ুযুদ্ধকালে ব্যাপক আলোচনায় আসা যুদ্ধকৌশল ‘নিবৃত্তকরণ’। যদি বর্তমান ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যৎ ক্ষতির আশঙ্কা হিসাব করে প্রতিপক্ষ পিছিয়ে যায়, তবেই এ কৌশল সফল হয়।
১০ ঘণ্টা আগে
ইরানে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে জনজীবন বিপর্যস্ত। তবে পাল্টা হামলা থেমে নেই ইরানের। তাদের হামলায় বিপর্যস্ত ইসরায়েলিদের জনজীবনও। ইরানে মানুষ শহর থেকে গ্রামের দিকে ছুটছে। আর ইসরায়েলের মানুষ আশ্রয় নিচ্ছেন বাংকারে। জেরুজালেম, তেল আবিব, হাইফাসহ বিভিন্ন শহরেই এমন চিত্র দেখা যাচ্ছে।
১০ ঘণ্টা আগে