ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মৃত তিন জিম্মির নাম—শানি লোউক, অমিত বাস্কিলা এবং ইতজাক গেলেরান্তার। আইডিএফের দাবি, ৭ অক্টোবর তাদের হত্যা করা হয়েছিল। এরপর মরদেহ নিয়ে আসা হয় গাজায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে মৃতদেহগুলো পাওয়া গেছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হন। তারা আরও ২৫২ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। হামাসের হাতে এখনো প্রায় ১২৫ জন জিম্মি রয়েছেন। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত নয়।
জিম্মিদের মরদেহ পাওয়ার খবরকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা আমাদের সকল জিম্মি, জীবিত ও মৃত সবাইকে ফিরিয়ে আনব।’
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, রাতভর অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। গাজায় আটক করা সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা কাজ করেছে।
যে তিনজনের মরদেহ পাওয়া গেছে তাদের গাজায় নিয়ে যাওয়ার আগেই দক্ষিণ ইসরায়েলের নোভা উৎসবের হামলাস্থলেই হত্যা করা হয়েছিল বলে জানায় আইডিএফ। সেই উৎসবে ৩৬০ জনেরও বেশি মানুষ নিহত হন।
আইডিএফের এই ঘোষণার পর হামাসের সশস্ত্র শাখা বলেছে যে, তারা জিম্মিদের কেবল ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়েই ছেড়ে দেবে। যুদ্ধবিরতি এবং আরও জিম্মির মুক্তির লক্ষ্যে কায়রোতে দীর্ঘদিন ধরে চলার পর কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে আলোচনা।
হামাসের হাতে থাকা বন্দীদের আত্মীয়দের সংগঠন দ্য হোস্টেজেস ফ্যামিলি ফোরাম তিন জিম্মির মরদেহ পাওয়ার খবরে বলেছে, এ খবর পেয়ে গভীর দুঃখে এবং ভগ্ন হৃদয়ে মাথা নত করেছেন তারা। এই তিনজনকে হামাসের সন্ত্রাসীরা হত্যা করেছে বলেও মন্তব্য করেছে সংগঠনটি।
গত নভেম্বরে এক চুক্তির অধীনে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে হামাস ১০৫ জিম্মিকে এবং ইসরায়েল তাদের কারাগার থেকে ২৪০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়।
গত ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্র গোষ্ঠী প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের প্রায় এক হাজার যোদ্ধা। ওই দিন সীমানাপ্রাচীর ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে তারা।
জবাবে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনো চলছে। ইতিমধ্যে এ অভিযানে নিহত হয়েছেন প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি। নিহতদের প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৩ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে