
বিরল প্রজাতির নীল রঙের স্পিক্স ম্যাকাও টিয়া নিয়ে ভারত, ব্রাজিল ও জার্মানির মধ্যে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে। ২০১৯ সালে এই প্রজাতিটিকে প্রাকৃতিক পরিবেশে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। পরে প্রজনন কর্মসূচির মাধ্যমে আবার ব্রাজিলে ফিরিয়ে আনা হয়। কিন্তু ২০২৩ সালে হঠাৎ ভারতের গুজরাটে অবস্থিত বেসরকারি ভানতারা চিড়িয়াখানায় ২৬টি স্পিক্স ম্যাকাও পাওয়া গেলে তা নিয়ে প্রশ্ন ওঠে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভানতারা পরিচালনা করে আম্বানি পরিবারের দাতব্য প্রতিষ্ঠান। ব্রাজিল অভিযোগ করছে, তাদের সম্মতি ছাড়াই বিরল নীল টিয়া ভারতে পৌঁছেছে। ভানতারা চিড়িয়াখানা তাদের স্পিক্স ম্যাকাওয়ের সংখ্যা বাড়ানো কর্মসূচির অংশ নয়। তাই ভারতের হাতে এই পাখি যাওয়ারও কথা নয়।
এদিকে ভানতারা কর্তৃপক্ষ দাবি করেছে, জার্মানির অলাভজনক সংস্থা এসিটিপি-এর সহযোগিতায় আইনসম্মতভাবেই পাখিগুলো ভারতে নিয়ে যাওয়া হয়েছে। তবে জার্মানি প্রথমে অনুমোদন দিলেও পরে ব্রাজিলের সঙ্গে পরামর্শ করে ভারতে নতুন করে আর কোনো টিয়া পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়াধীন।

ভানতারা চিড়িয়াখানাটি সাড়ে তিন হাজার একর জায়গাজুড়ে নির্মিত। এখানে প্রায় দুই হাজার প্রজাতির প্রাণী রয়েছে। ২০২২ সাল থেকে দক্ষিণ আফ্রিকা, ভেনেজুয়েলা, কঙ্গোসহ ৪০টি দেশ থেকে বিপুলসংখ্যক বিদেশি প্রাণী এখানে আনা হয়েছে। এর মধ্যে আছে হাজার হাজার সাপ, কচ্ছপ, বাঘ, চিতা, জিরাফ ও গন্ডার। তবে কর্তৃপক্ষ বলছে, এগুলো অর্থ লেনদেন বা কিনে আনা হয়নি, শুধু পরিবহন ও বিমা খরচ বাবদ টাকা দেওয়া হয়েছে।
২০২৪ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভানতারার উদ্বোধন করেন। পরে তিনি সেখানে হাতি, গন্ডার ও সিংহ শাবককে খাওয়ানোর ভিডিও প্রকাশ করেন। এমনকি তাঁর হাতেও একবার স্পিক্স ম্যাকাও দেখা গেছে। ওই চিড়িয়াখানাটিকে ভারত সরকার ‘সংরক্ষণ প্রজনন কেন্দ্র’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
তবু বিতর্ক থামেনি। নীল টিয়া নিয়ে বিতর্কে ব্রাজিল, ভারত ও জার্মানি এখন জাতিসংঘের বন্যপ্রাণী বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা ‘সাইটস’ (সিআইটিইএস) এর মাধ্যমে সমাধান খুঁজছে। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ভবিষ্যতে ভানতারায় কোনো প্রাণী পাঠানোর আবেদন এলে তা বাড়তি সতর্কতার সঙ্গে যাচাই করা হবে।
এদিকে ভারতের আদালত সম্প্রতি এই বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে—টিয়া আমদানির নথিগুলো বৈধ এবং ভানতারা এখন ব্রাজিলের সঙ্গে ‘বনে ফিরিয়ে দেওয়া’ কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা করছে। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে