
আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আক্রমণের দুই বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ নিজের বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেনের বাড়ি ছেড়ে পালানো মানুষদের মধ্যে অন্তত ৬৫ লাখ অন্য দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। এ ছাড়া অন্তত ৩৭ লাখ মানুষ দেশের ভেতরেই এখন উদ্বাস্তু।
রুশ-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেন—যুদ্ধের কোনো শেষ নেই। যুদ্ধ লাখ লাখ বেসামরিক মানুষের জন্য অপরিমেয় দুর্ভোগ ডেকে এনেছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব দীর্ঘ মেয়াদে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।
ইউক্রেনে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ মিশন একটি হালনাগাদ প্রতিবেদনে বলেছে—২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তারা ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর আহত হিসেবে ১৯ হাজার ৮৭৫ জনের তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ওই প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক শরণার্থী সংস্থা জানিয়েছে, তারা ইউক্রেন এবং পূর্ব ইউরোপের ১১টি দেশে অন্তত ৬৫ লাখ শরণার্থীকে সহায়তা করেছে। চলতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ মানুষকে কোনো না কোনোভাবে মানবিক সহায়তা দিতে হবে।
সংস্থাটি আরও জানিয়েছে, বিদেশ থেকে যারা আবারও ইউক্রেনে ফিরে গেছেন তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নিরাপত্তাহীনতা, জীবিকার অভাব, ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং পর্যাপ্ত পরিষেবার অভাব।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে