ক্রমাগত কমতে থাকা জন্মহারের প্রতিক্রিয়ায় দেশজুড়ে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে চীন। সরকার ঘোষণা দিয়েছে, তিন বছরের কম বয়সী শিশুদের জন্য প্রত্যেক পরিবারকে বছরে ৩ হাজার ৬০০ ইউয়ান (প্রায় ৬২ হাজার টাকা) করে যত্ন ভাতা দেওয়া হবে। এই পরিকল্পনা ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হলেও ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরাও রাষ্ট্রীয় সহায়তা পাবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, এই ভাতা প্রায় ২ কোটি পরিবারের উপকারে আসবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ভাতাকে আয় হিসেবে বিবেচনা করা হবে না এবং এটি দারিদ্র্য সহায়তার যোগ্যতা নির্ধারণেও কোনো প্রভাব ফেলবে না।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো দেশটির জনসংখ্যা হ্রাস পেয়েছে। মৃত্যুর হার জন্মহারকে ছাড়িয়ে যাওয়ায় দেশটির মোট জনসংখ্যা ১৩ লাখ ৯০ হাজার হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ১৪০ কোটি ৮০ লাখে। এর আগে ২০২৩ সালে এই হ্রাস ছিল ২০ লাখ ৮০ হাজার।
জনসংখ্যার এই পতনের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে দীর্ঘদিন ধরে দেশটিতে চালু থাকা ‘এক সন্তান নীতি’। ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই নীতি অনুসরণ করেছে চীন। এ ছাড়াও বিগত বছরগুলোতে বিয়ের হারও কমে এসেছে। ২০২৪ সালে মাত্র ৬১ লাখ বিয়ের নিবন্ধন হয়েছে চীনে। অথচ ২০২৩ সালেও তা ছিল ৭৭ লাখ।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, জনসংখ্যা বাড়াতে সরকারের ঘোষিত শিশু যত্ন ভাতা প্রদান উদ্যোগের আগে দেশটির অন্তত ২০টি প্রদেশে স্থানীয়ভাবে শিশু ভাতা ও সহায়তা প্রকল্প চালু ছিল। যেমন—ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহহটে তৃতীয় সন্তান দশ বছর না হওয়া পর্যন্ত বছরে ১০ হাজার ইউয়ান পর্যন্ত ভাতা পায়। এ ছাড়া নবজাতক মায়েদের জন্য প্রতিদিন দুধ ও ৩ হাজার ইউয়ান মূল্যের দুগ্ধপণ্যের ভাউচারও দেওয়া হয়।
ইয়িং নামে নিংশিয়া অঞ্চলের এক নারী বলেন, ‘পুরো খরচ না মেটালেও এই ভাতা শিশুদের দুধ ও ডায়াপারের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে সাহায্য করে।’
এদিকে জনসংখ্যাবিদ ও সমালোচকদের মতে, শুধু আর্থিক সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো কঠিন। সন্তান পালনের খরচ, চাকরির অনিশ্চয়তা, অর্থনৈতিক স্থবিরতা, লিঙ্গবৈষম্য এবং নারীদের ওপর গৃহস্থালি দায়িত্বের চাপ—এসবই যুব সমাজকে বিয়ে ও সন্তান নেওয়া থেকে বিরত রাখছে।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমা জ্যাং বলেন, ‘সুলভ শিশু যত্ন, পিতামাতার ছুটি এবং নারীদের চাকরি সুরক্ষায় বিনিয়োগ ছাড়া এই উদ্যোগ খুব একটা ফলপ্রসূ হবে না।’
জনগণকে পরিবার গঠনে উৎসাহ দিতে সিচুয়ান প্রদেশ বিবাহ ছুটি ৫ দিন থেকে ২৫ দিন এবং মাতৃত্বকালীন ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ১৫০ দিন করার প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে চীন এখন একটি ‘জন্ম বান্ধব সমাজ’ গঠনের পথে এগোচ্ছে।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে