দক্ষিণ আফ্রিকা এবং বতসোয়ানায় করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়া করোনার নতুন ধরনের নাম ‘বি.১. ১.৫২৯ ’। দক্ষিণ আফ্রিকায় করোনায় ভাইরাসের সংক্রমণ সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে এই ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিজ্ঞানীরা।
ভাইরাসটির বৈজ্ঞানিক নাম দেশটির বিজ্ঞানীরা বলেছেন, করোনার এই ধরনটি ইতিমধ্যে বেশ কয়েকটি মিউটেশন ঘটিয়েছে। লন্ডনের ইউসিএল জেনেটিক্স ইনস্টিটিউটের পরিচালক ফ্রাঁসোয়া ব্যালোক্স বলেন, বি.১. ১.৫২৯ ধরনটির অনেক মিউটেশন হয়েছে। এই স্তরে এটির সংক্রমণের ক্ষমতা কেমন ধারণা করা কঠিন।
দক্ষিণ আফ্রিকার একটি জাতীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, দেশটিতে এরই মধ্যে এই ধরনে আক্রান্ত ২২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট কমিউনিকেবল ডিজিজের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, দক্ষিণ আফ্রিকায় একটি নতুন ধরন করা হয়েছে। এর মিউটেশন খুব দ্রুত ঘটছে। আমরা জনগণকে এ নিয়ে সর্বশেষ তথ্য জানাতে থাকব।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের পথ খুলতে পারে। জে ডি ভ্যান্স বলেছেন, তহবিলটি যুক্তরাষ্ট্রের অর্থ নয়, চুক্তি মানা, পরিদর্শন ও পারমাণবিক অঙ্গীকারের সঙ্গে সুবিধা যুক্ত থাকবে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। কাজেই দেশটির সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তার পরবর্তী আলোচনা দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা করছেন।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে দারুণ সূচনা করেছে তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্র। তবে জি৭ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই দেখা গেছে জার্মান ফুটবল টিমের জার্সি। তাতে ট্রাম্পের নাম লেখা। এর পর থেকেই গুঞ্জন উঠেছে, ফুটবলে ট্রাম্প কি তাহলে জার্মান সমর্থক?
৩ ঘণ্টা আগে