Ajker Patrika

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৬, ১৪: ৩৩
কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম
মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

কলকাতায় হেনস্তার স্বীকার হয়েছেন অভিনেতা মোশাররফ করিম—সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এমন খবর। তবে অভিনেতা জানালেন, বলার মতো তেমন কিছু ঘটেনি।

স্ত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে কলকাতায় ঘুরতে গেছেন মোশাররফ করিম। ১৫ জুন সোমবার রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের কিছু সমর্থক তাঁকে লক্ষ্য করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন, এমন খবর ছড়িয়ে পড়েছে। এমনকি বিষয়টি নাকি হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল! তবে বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন মোশাররফ করিম।

সংবাদমাধ্যমে মোশাররফ করিম বলেন, ‘যেভাবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটি ছড়িয়েছে, আসলে তেমন না। ফেসবুকে নানা কথাই রং চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

কলকাতায় যাওয়ার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত