ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ বলেছে, তারা বাংলাদেশের বাজারে কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দারাজ বাংলাদেশ। এর আগে গত রোববার দেশজুড়ে ১৬টি হাব স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানায় দারাজ। ওই দিনই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিক্রেতাদের জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দারাজ স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে। ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে দারাজ নিয়মিতভাবে তার সাংগঠনিক কাঠামো ও সম্পদের ব্যবহার পর্যালোচনা করে থাকে, যাতে পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা ও দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা যায়।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলো হলো—ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়), করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প এবং পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর ও কুমারখালী উপজেলার কয়েকটি এলাকা রক্ষার সংশোধিত প্রকল্প।
৬ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে প্রযুক্তিনির্ভর সেবার প্রসার এবং রোগীদের জন্য মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
৮ ঘণ্টা আগে
দেশের শীর্ষ ২০ শতাংশ ভূমিমালিক মোট সারের ভর্তুকির প্রায় অর্ধেক সুবিধা ভোগ করেন। অন্যদিকে নিচের ৪০ শতাংশ কৃষক পান মাত্র ১৫ শতাংশ সুবিধা। অথচ বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দের প্রায় ৮০ শতাংশই ব্যয় হয় সারে ভর্তুকিতে। এতে কৃষি গবেষণা, সম্প্রসারণ সেবা, সেচ, বাজারসংযোগ ও জলবায়ু-সহনশীলতা বৃদ্ধির মতো
১৮ ঘণ্টা আগে
নারীর ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে সম্প্রতি ‘হার এশিয়াটিক সার্কেল’ নামের একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি। আজ সোমবার রাজধানীর বনানীর ‘বাতিঘর আর্ট স্পেস’-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়...
২০ ঘণ্টা আগে