
বিশ্বকাপে দারুণ সূচনা করেছে তিন স্বাগতিক দেশের একটি যুক্তরাষ্ট্র। তবে জি৭ সম্মেলনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতেই দেখা গেছে জার্মান ফুটবল টিমের জার্সি। তাতে ট্রাম্পের নাম লেখা। এর পর থেকেই গুঞ্জন উঠেছে, ফুটবলে ট্রাম্প কি তাহলে জার্মান সমর্থক?
শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সম্মেলনের আয়োজন করেছে ফ্রান্স। দেশটির মধ্য-পূর্বাঞ্চলীয় এভিয়ান-ল্য-বেইনসে আজ মঙ্গলবার শীর্ষ নেতাদের বৈঠকে ট্রাম্পের হাতে জার্মান ফুটবল দলের জার্সি দেখা গেছে। জার্সিতে ট্রাম্পের নামের সঙ্গে রয়েছে ‘খেলোয়াড়’ নম্বর ৪৭।
মূল ঘটনা হলো জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্সিটি উপহার দিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ মার্জ। উপহার পেয়ে দারুণ খুশি ট্রাম্প। জার্সিতে যে ৪৭ নম্বর লেখা রয়েছে, তা মূলত যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টকে প্রতিনিধিত্ব করছে। প্রথম মেয়াদে ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট। এরপর ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। তারপর সর্বশেষ নির্বাচনে যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হলে ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের পথ খুলতে পারে। জে ডি ভ্যান্স বলেছেন, তহবিলটি যুক্তরাষ্ট্রের অর্থ নয়, চুক্তি মানা, পরিদর্শন ও পারমাণবিক অঙ্গীকারের সঙ্গে সুবিধা যুক্ত থাকবে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। এ সময় তিনি আরও বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে। কাজেই দেশটির সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং তার পরবর্তী আলোচনা দ্রুত সময়ের মধ্যেই শেষ হবে বলে তিনি আশা করছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি সচল রাখতে গোপনে বহু ‘জাহাজ থেকে জাহাজে’ তেল স্থানান্তর কার্যক্রম তদারকি করেছে। এই অভিযানে ব্যবহার করা হয়েছে আকাশ ও জলপথের ড্রোন, এমনকি হেলিকপ্টারও।
৭ ঘণ্টা আগে