দেশে প্রতি বছর ৩৮ হাজার মানুষের মৃত্যু হয় যক্ষ্মায়। এরপরও যক্ষ্মায় আক্রান্ত ৯০ শতাংশ মানুষ থেকে যায় শনাক্তের বাইরে। যক্ষ্মা রোগ নির্ণয় কখনো খুব সহজ আবার কখনো খুবই কঠিন। ফলে রোগী ব্যবস্থাপনায় বিভিন্ন সময় অপ্রত্যাশিত ভুল এড়াতে শুধু এক্স–রে দেখে ওষুধ না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সংশ্লিষ্ট সব পরীক্ষা করিয়ে নিশ্চিত হয়ে এরপরই ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
‘পিএইচএ গ্লোবাল সামিট–২০২৪’ শীর্ষক নয় দিনের সম্মেলনের দ্বিতীয় দিন আজ সোমবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে বিশেষজ্ঞরা এ তথ্য ও পরামর্শ দেন।
বিশেষজ্ঞরা বলেন, যক্ষ্মা শনাক্তে চিকিৎসককে দক্ষ হতে হবে। একই সঙ্গে শনাক্তে চিকিৎসকদের যথেষ্ট সতর্ক হতে হবে। এ ছাড়া এক্স–রে, আলট্রাসাউন্ড, এমআরআই, সিটি স্ক্যান করে শরীরের যেকোনো অংশ কীভাবে ছোট ছোট ভাগে পর্যবেক্ষণ করা যায়, সেসব বিষয় উপস্থাপন করা হয়। রেডিওলজির ব্যবহার নিয়ে যেসব ভুল ব্যাখ্যা আছে সেগুলো বিশ্লেষণ করেন তাঁরা।
আল্ট্রাসনোগ্রাম পদ্ধতির মাধ্যমে রোগ নির্ণয় সম্পর্কে তথ্য উপস্থাপন করে বিশেষজ্ঞরা এটি এক্স–রের চেয়ে কম ঝুঁকিপূর্ণ। হৃদ্রোগ, তলপেট এবং ফুসফুসের বিভিন্ন রোগ আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে সহজে শনাক্তের পদ্ধতি হাতে কলমে শেখান। প্রেজেন্টেশনে তাঁরা কেস স্টাডি ভিত্তিক অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় প্রশিক্ষণগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।
এই সেশনে প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) চেয়ারপারসন ডা. তাসবিরুল ইসলাম, পিএইচএর রেডিওলজি ফ্যাকাল্টি লিড ডা. সাদিয়া সুলতানা, সিসিএম ফ্যাকাল্টি লিড অধ্যাপক আয়েশা শিকদার, কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসাস সেন্টারের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত গফুর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হেনা খাতুন, এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. জাফর ইকবাল পৃথক বিষয়ে প্রেজেন্টেশন দেন।
সম্মেলনের মূল পর্ব শুরুর আগে আগামী তিন দিনে লন্ডন কোর রিভিউ, ক্রিটিক্যাল কেয়ার ইন অবসটেট্রিকস, সিস্টেম্যাটিক রিভিউ অব মেডিকেল লিটারেচার, ইন্টারন্যাশনাল কনফারেন্স অন প্রেডিয়াট্রিকস, মেকানিক্যাল ভেন্টিলেশন, হেমোডায়ালাইসিস কোর্স, গ্যাস্ট্রোএন্টারোলজি ফর গাট এবং পেলভিক মোটিলিটি, ব্রেস্ট ক্যানসার প্রিসেটরসিপ ফর ইয়াং অনকোলোজিস্ট, কোর্স অন কমিউনিকেশন স্কিল নিউরোরেডিওলোজি ওয়ার্কশপ, স্ট্র্যাটেজিক কোর্স, মাস্টারক্লাস ইন লিভার ট্রান্সপ্লান্ট, আইআর ট্রান্সপ্লান্ট হেপাটোলজি, ইনাগুরেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব কোর্সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হচ্ছে পিএইচএ গ্লোবাল সামিট। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন শুধু বাংলাদেশে নয়; দক্ষিণ এশিয়ায় এ–ই প্রথম। নয় দিনের এই সম্মেলনে ২ হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, শিক্ষাবিদ ও মেডিকেল শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
সামিটে স্পিকার হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৫০ জন চিকিৎসা বিজ্ঞানী এবং দেশের ১০০ জনেরও বেশি খ্যাতিমান চিকিৎসা বিশেষজ্ঞ। নয় দিনের সম্মেলনে থাকছে ৩০ টির বেশি কোর্স এবং সায়েন্টিফিক সেশন।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে