
ঈদের টানা ছুটির প্রথম দিন ১৭ মার্চ থেকে দেশের বিভিন্ন স্থানে আঘাত হানে কালবৈশাখী। এর সঙ্গে ছিল বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি। তাই আনন্দের ঈদযাত্রায় বিঘ্ন ঘটায় আবহাওয়ার বৈরী আচরণ। ঈদের দিনটিও ছিল মেঘাচ্ছন্ন। দেশের বিভিন্ন অঞ্চল ছিল কমবেশি বৃষ্টির কবলে। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার।
তবে ঈদের পর সারা দেশে বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ঈদের ছুটি শেষে ফিরতি পথের যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হতে পারে।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চল আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পরদিন ২৩ মার্চ চট্টগ্রামে বৃষ্টির মাত্রা কমলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
২৪ মার্চ থেকে ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে জানিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২৬ মার্চ বৃষ্টি আরও বাড়তে পারে।

ঈদের দিন গতকাল শনিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে আজ রোববার সকালে এই অঞ্চলের বাতাসে রয়েছে কিছুটা শীতের অনুভূতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে...
১৭ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে দিন শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিবলয় আরও অন্তত আগামীকাল রোববার পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর পাশাপাশি দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ...
১ দিন আগে
ঈদ উদ্যাপনে সারা দেশের মানুষ এখন আপন ঠিকানায় আপনজনের কাছে। আজ সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ঈদের নামাজের পর এই উৎসব পালনে কেউ রয়েছেন ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বেড়াতে যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে।
২ দিন আগে
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরবেলা সেহরির পরপরই কালবৈশাখী বয়ে যেতে শুরু করে। এর উৎপত্তি হয় রংপুর বিভাগের উত্তর দিক থেকে। এরপর এটি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর এবং দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যায়।
৩ দিন আগে