ঈদের দিন গতকাল শনিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে এর প্রভাবে আজ রোববার সকালে এই অঞ্চলের বাতাসে রয়েছে কিছুটা শীতের অনুভূতি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজ কমে হয়েছে ১৯ দশমিক ৬।
এদিকে আজ সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুর পর্যন্ত এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টায়।

আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের তিনটি বিভাগ ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে দিন শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিবলয় আরও অন্তত আগামীকাল রোববার পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর পাশাপাশি দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ...
১ দিন আগে
ঈদ উদ্যাপনে সারা দেশের মানুষ এখন আপন ঠিকানায় আপনজনের কাছে। আজ সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ঈদের নামাজের পর এই উৎসব পালনে কেউ রয়েছেন ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বেড়াতে যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে।
২ দিন আগে
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরবেলা সেহরির পরপরই কালবৈশাখী বয়ে যেতে শুরু করে। এর উৎপত্তি হয় রংপুর বিভাগের উত্তর দিক থেকে। এরপর এটি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর এবং দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যায়।
৩ দিন আগে