
রাজধানীতে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর নগরীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও দেখা গেছে।
সন্ধ্যার দিকে প্রথমে ধূলিঝড় শুরু হয়। পরে ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যেই শুরু হয় বৃষ্টি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত রয়েছে।
এদিকে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সন্ধ্যা ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৭ শতাংশ।
এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
১৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় গতকালের মতো আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুরের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।
২ দিন আগে
দেশজুড়ে আজ বুধবার রাত থেকে পরবর্তী কয়েক দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়বে। বৃষ্টি ঝরলেও এই সময়ে কখনো গরম বাড়বে, আবার কখনো তাপমাত্রা কমে মিলবে স্বস্তি।
২ দিন আগে
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সারা দেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আজ বুধবার সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগে