ঈদকে সামনে রেখে টেলিভিশন চ্যানেল নাগরিক-এর ‘বলা না বলা’ অনুষ্ঠানে এসেছিলেন বাংলা সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। তাঁর মুখোমুখি বসেছেন চ্যানেলটির অনুষ্ঠান প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামরুজ্জামান বাবু। যাতে বাবুর মারকুটে অসংখ্য প্রশ্নের সাবলীল জবাব দিলেন বুবলী। জানালেন ব্যক্তিগত জীবনের হাঁড়ির খবরও। কথায় কথায় বাবুর প্রশ্নের জবাবে এটাও বললেন, ‘আমাদের (শাকিব-বুবলী) বিবাহবিচ্ছেদ ঘটেনি!
এমন আরও অসংখ্য প্রশ্নের উত্তর বেশ অকপটেই দিয়েছেন বাংলা সিনেমার এই অভিনেত্রী। অনুষ্ঠানে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, কর্মজীবন এবং ইন্ডাস্ট্রির নানা খুঁটিনাটি। দুই পর্বে সাজানো বিশেষ এই আয়োজনটি ৮ ও ৯ এপ্রিল রাত ৮টায় প্রচার হবে।
অনুষ্ঠানটি নিয়ে নাগরিক টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ও সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে।’
উল্লেখ্য, ২০১৬ সালে অভিষেকের পর থেকে প্রতি বছরই নিয়মিত মুক্তি পাচ্ছে তাঁর সিনেমা। নায়িকা হিসেবে এবারের ঈদেও ছবি সংখ্যায় এগিয়ে থাকছেন তিনি। এ ছাড়া ঈদের অন্যতম আকাঙ্ক্ষিত ছবি ‘দেয়ালের দেশ’ রয়েছে তাঁর ঝুলিতে।
মিশুক মনি পরিচালিত সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শরিফুল রাজ। টিজার, গান, পোস্টার ইত্যাদি বিবেচনায় এটিকে ঈদের সেরা ছবি বলেও অনুমান করছেন অনেকে। এ ছাড়া জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ নিয়েও পর্দায় আসছেন বুবলী। এখানে তাঁর সঙ্গে তিন নায়ক—সাইমন সাদিক, জিয়াউল রোশান ও আনিসুর রহমান মিলন।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৫ ঘণ্টা আগে