লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়। সম্প্রতি এমন আক্ষেপের কথা জানালেন অভিনেত্রী নূতন।
গত শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতি আয়োজিত ইফতার পার্টিতে এসেছিলেন নূতন। দীর্ঘদিন পর নিজের চেনা জগতের মানুষের সঙ্গে দেখা হওয়ায় বেশ খুশি হয়েছেন এই অভিনেত্রী। সেই সন্ধ্যায় তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কেমন আছেন? প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ হয়ে থাকেন নূতন। এরপর বলেন, ‘আমি বেঁচে থাকতেও বেঁচে নেই। কোনো অনুষ্ঠান থাকলে কেউ কেউ দাওয়াত করেন, সেই অনুষ্ঠানেই সবাই খোঁজখবর নেন, দেখা করেন। এরপর আর কোনো খোঁজ থাকে না। কিছুদিন আগে আমার স্বামী মারা গেছেন, কিন্তু কেউ একবার ফোন করেও জিজ্ঞাসা করেননি কেমন আছি, কী অবস্থায় আছি। এটা অবশ্যই আমার আক্ষেপ।’
সবার কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে নূতন বলেন, ‘শিল্পীদের জীবন কেন এমন হবে? আমার ৫২ বছরের সিনেমার ক্যারিয়ার। আমরা মরে গেলে কাগজে একটা ছবি ছাপানো হবে, লেখা হবে উনি ভালো ছিলেন, অমুক ছিলেন। জীবিত থাকতে কেন লেখা হয় না। জীবিত থাকতে শিল্পীদের নিয়ে কেন কথা হয় না। সবার কাছে এটা আমার জিজ্ঞাসা।’
গত ডিসেম্বরে মারা যান নূতনের স্বামী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল। এই নির্মাতার মৃত্যুর সময় চলচ্চিত্রের কাউকে পাশে পাননি বলে জানান নূতন। তিনি বলেন, ‘আমার স্বামী তো এই ইন্ডাস্ট্রিরই একজন ছিলেন। পরিচালক ও প্রযোজক হিসেবে উনি অনেক সিনেমা বানিয়েছেন। কিন্তু তিনি যখন অসুস্থ, সে সময় কয়েকজন ছাড়া ইন্ডাস্ট্রির বেশির ভাগ মানুষ তাঁকে দেখতে যাননি। উনার জানাজাতেও তেমন কাউকে দেখিনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। জেমস গ্রুপের চারজন সদস্যের একজন ছিলেন উনি। ইন্ডাস্ট্রিতে তাঁদের অনেক অবদান। আমরা কি ভুলে গেছি তাঁদের অবদান। যখন বেঁচে থাকে তখন সবাই বন্ধু। যখন চলে যায় দুনিয়া ছেড়ে, তখন কাউকে পাওয়া যায় না। আমার প্রশ্ন, এমন কেন হবে? শিল্পী, পরিচালক, প্রযোজকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই ইন্ডাস্ট্রির জন্য কাজ করেছেন। যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের সবাইকে স্মরণ করা উচিত।’

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৩ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
৩ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৬ ঘণ্টা আগে
সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
১৭ ঘণ্টা আগে