
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। এই পরিবারে তিন সদস্য—সরোয়ার, সায়না ও তাদের একমাত্র মেয়ে নাবিহা। স্বল্প বেতনের চাকরি করে সরোয়ার। কোনো কারণে বাড়তি টাকার প্রয়োজন হলে ধারদেনা করতে হয়। মাস কয়েক আগে ধারদেনা করে একটি মোটরসাইকেল কিনেছে সরোয়ার। এখনো সেই টাকা শোধ হয়নি পুরোটা। এমনই পরিস্থিতিতে প্রতিবেশীদের কথার খোঁচায় বাসায় একটা এসি লাগানোর আবদার করে বসে সায়না। এই নিয়ে চলে মন-কষাকষি। একপর্যায়ে স্ত্রী-সন্তানের মুখে হাসি ফোটাতে এসি কেনে সরোয়ার। টাকা জোগাড় করতে গিয়ে না বলে অফিসের টাকা খরচ করে ফেলে সে। তাতেই ঘটে বিপত্তি। গল্প গড়ায় চরম নাটকীয়তায়।
থাকে তবু ভালোবাসা নির্দেশনা দিয়েছেন এস এম সেলিম। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন এম এস রানা। প্রযোজনা আফরোজা সুলতানা। সরোয়ার চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, সায়না চরিত্রে নাবিলা ইসলাম এবং নাবিহা চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী নাবিহা রানা ইরা। অন্যান্য চরিত্রে তারেক আজিজ নিশক, জান্নাতুন তাজরী অরা, সোহেল রশিদ, অরণ্য বিজয়, মোশারফ হোসেন ও মনির হোসেন অনিক। থাকে তবু ভালোবাসা শিরোনামে নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। গানে কণ্ঠ দিয়েছেন সেনিজ।
অভিনেতা তানভীর বলেন, ‘নাটকের গল্পটা অসাধারণ। ঘটনা সামান্য, কিন্তু গভীরতা অনেক বেশি। পারিবারিক বন্ধন, সম্পর্কের টান আর ছোট্ট ছোট্ট ঘটনার মধ্য দিয়ে চরম এক নাটকীয়তার মুখে দাঁড় করায় চরিত্রগুলোকে। এই নাটকের শেষটা এতটাই ইমোশনাল ছিল যে আমরা সত্যিই কাঁদছিলাম। ডিরেক্টর থেকে শুরু করে ইউনিটের অনেকেই কান্না আটকে রাখতে পারেননি।’
নাবিলা ইসলাম বলেন, ‘এই নাটকে এসিটা একটা উপলক্ষ মাত্র। মধ্যবিত্ত মানুষেরা এখানে নিজেদের জীবনের গল্প খুঁজে পাবেন। বিশেষ করে যেভাবে গল্পের সমাপ্তি টানা হয়েছে, তা প্রতিটি দর্শকের মনকে নাড়া দিয়ে যাবে। এ ধরনের গল্পকে বাস্তবতার ছোঁয়ায় তুলে ধরতে শিল্পীদের পারস্পরিক বোঝাপড়াটা জরুরি। তানভীরের সঙ্গে আগেও কাজ করেছি। সেই বোঝাপড়াটা খুব কাজে দিয়েছে। নাবিহার এটা প্রথম অভিনয়, অথচ ও এত রিয়েল অভিনয় করেছে, আমাদের সঙ্গে এতটাই মানিয়ে নিয়েছে যে আমরা যেন সত্যিই একটা পরিবার হয়ে গিয়েছিলাম।’
শিশুশিল্পী নাবিহার ভাষ্য, ‘এটা আমার প্রথম অভিনয়। ডিরেক্টর আঙ্কেল, আমার মা, নাটকে যারা আমার বাবা-মা হয়েছেন—সবাই আমাকে হেল্প করেছেন। আর আমি তো স্ক্রিপ্টটা আগেই পড়ে নিয়েছিলাম। তাই যখন যেভাবে বলেছেন, আমি সেভাবেই করেছি। আমার খুব ভালো লেগেছে অভিনয় করতে।’
নির্দেশক সেলিম বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর গল্প বলার চেষ্টা করেছি। নাটকটি দর্শকদের যতটা আনন্দ দেবে, ততটাই ভাবাবে। সবার ভালো লাগলেই আমাদের এই চেষ্টা সার্থক হবে।’
প্রযোজক আফরোজা সুলতানা জানিয়েছেন, থাকে তবু ভালোবাসা বাংলাদেশ টেলিভিশনের এ সপ্তাহের নাটক। এটি প্রচারিত হবে ৭ মার্চ রাত ৯টায়।

সামাজিক ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য স্বল্পমূল্যে মানুষের হাতে পৌঁছে দিতে কাজ করছে লিড মার্কেটিং বিডি। প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন চিত্রনায়িকা মুনমুন আহমেদ।
৮ ঘণ্টা আগে
নানা জল্পনা শেষে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল প্যারামাউন্ট স্কাইড্যান্স। গত শুক্রবার দুই পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ১১০ বিলিয়ন ডলার দিয়ে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা কিনে নিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স।
১৮ ঘণ্টা আগে
মাদ্রাসায় পড়ার সময় চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলেন রায়হান রাফী। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থী হওয়ায় সেই আশা পূরণ হবে না বলে শঙ্কা জেগেছিল মনে। সে সময় একদিন পত্রিকায় দেখেন তারেক মাসুদের সিনেমা ‘মাটির ময়না’ কান উৎসবে যাচ্ছে। রাফী জানতে পারেন, তারেক মাসুদও মাদ্রাসার ছাত্র ছিলেন।
২০ ঘণ্টা আগে
গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছেন ‘শনিবার বিকেল’। প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ায় বাধা হয়ে দাঁড়ায় তৎকালীন সেন্সর বোর্ড। বারবার চেষ্টা করেও মুক্তির অনুমতি পাননি নির্মাতা।
২০ ঘণ্টা আগে