গতকাল শুক্রবার রাতে সবাইকে চমকে দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। একটি সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দিলেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ। এরপর আরও একটি ছবি পোস্ট করেন জোভান, যেখানে স্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাঁকে।
এর পরই যোগাযোগের চেষ্টা করা হয় জোভানের সঙ্গে। তিনি ফোন রিসিভ করেননি। তবে দেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, পাত্রী জোভানের প্রেমিকা। তিনি শোবিজের কেউ নন। বাসা পুরান ঢাকায়। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। গতকাল ১২ জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান।
উল্লেখ্য, একই দিনে (১২ জানুয়ারি) বিবাহবন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ। পাত্র লেখক-নির্মাতা আবু সাইয়িদ রানা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৪ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৪ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৪ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৪ ঘণ্টা আগে