
শাহনাজ রহমতুল্লাহর গাওয়া কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’। ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’—এমন কথায় গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন আলাউদ্দিন আলী। সত্তরের দশকের শেষভাগে বাংলাদেশ টেলিভিশনে নওয়াজিশ আলী খান প্রযোজিত ‘বর্ণালী’ অনুষ্ঠানে গানটি প্রথম পরিবেশন করেন শাহনাজ রহমতুল্লাহ। এরপর দেশজুড়ে গানটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান হিসেবে এখনো শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পেতে যাচ্ছে কালজয়ী দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ’-এর নতুন সংস্করণ।
নতুন সংস্করণটির সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন তাজওয়ার আওয়াল। প্রোডাকশন পার্টনার হিসেবে যুক্ত আছেন আদনান করিম ও আশিক জামান। এতে কণ্ঠ দিয়েছেন একদল সংগীতশিল্পী। আছেন শায়ান চৌধুরী অর্ণব, আলিফ আলাউদ্দিন, সিঁথি সাহা, অনিমেষ রায়, কাজী ফয়সাল আহমেদ, শুভসহ অনেকে।
প্রথম বাংলাদেশ গানের নতুন সংস্করণ দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে নতুন মিউজিক ও ক্রিয়েটিভ প্রোডাকশন প্ল্যাটফর্ম ফায়ারওয়াক্স। প্রথম প্রজেক্ট হিসেবে প্রথম বাংলাদেশ গানটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে ফায়ারওয়াক্স জানায়, প্রথম বাংলাদেশ গানটি দেশের প্রতি ভালোবাসা, ঐক্য, দৃঢ়তা এবং বাঙালি জাতির সম্মিলিত আবেগের এক শক্তিশালী প্রতিফলন। ভিন্ন এই আয়োজনের মাধ্যমে গানটির ঐতিহ্য ও আবেগ অক্ষুণ্ন রেখে তা নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করাই এই প্রযোজনা সংস্থার মূল লক্ষ্য।
গানটির মিউজিক ভিডিওটি লাইভ পারফরম্যান্সের আঙ্গিকে নির্মিত হয়েছে, যেখানে সংগীতশিল্পীদের গায়কি, লাইভ ইনস্ট্রুমেন্টেশন এবং তাৎক্ষণিক পারফরম্যান্সের ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।
ভিডিওটির একটি গুরুত্বপূর্ণ অংশে প্রজন্মান্তরের পরিবর্তনের প্রতীকী উপস্থাপনাও দেখা যাবে, যেখানে প্রতিষ্ঠিত শিল্পীরা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য জায়গা ছেড়ে দেন, যাঁরা ভবিষ্যতে বাংলাদেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাবে।

২০২৪ সালের ১২ জানুয়ারি বিয়ে করেন অভিনেত্রী মৌসুমী হামিদ ও নাট্যকার আবু সাইয়িদ রানা। দীর্ঘ আড়াই বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। দুই বছরের মাথায় ফাটল ধরেছে তাঁদের ভালোবাসার সংসারে। গত নভেম্বর থেকে আলাদা থাকছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
৩ মার্চ হাসপাতাল থেকে ফিরে বাসায়ই বিশ্রামে আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। ঈদের অবসরে পরিবারের সদস্যদের নিয়ে তাঁকে দেখতে গিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
১১ ঘণ্টা আগে
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
১৪ ঘণ্টা আগে
এক জমকালো প্রত্যাবর্তন দেখা গেল কে-পপ মেগাস্টার বিটিএসের। বিশ্বখ্যাত এই পপ ব্যান্ডের ফেরা উপলক্ষে গত শনিবার আয়োজিত কনসার্টটি নেটফ্লিক্সে সরাসরি দেখেছেন বিশ্বের ১ কোটি ৮৪ লাখ দর্শক।
১৭ ঘণ্টা আগে