
অ্যানিমেশন থেকে এবার লাইভ অ্যাকশনে পর্দায় আসছে ‘মোয়ানা’। অর্থাৎ আগের মতো পুরোপুরি অ্যানিমেশনে নয়, এবার চরিত্রগুলোতে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। সম্প্রতি প্রকাশ পেয়েছে মোয়ানার ট্রেলার। ২ মিনিট ১৯ সেকেন্ডের ট্রেলারে মাউয়ি চরিত্রে চমকে দিলেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন।
মোয়ানা সিনেমার দুটি অ্যানিমেশন পর্বে মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন। আগেই জানা গিয়েছিল, লাইভ অ্যাকশনেও পর্দায় মাউয়ি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে এত দিন তাঁর লুক প্রকাশ করা হয়নি। অবশেষে ট্রেলারে দেখা মিলল এই অভিনেতার।
অ্যানিমেশনের মাউয়ির মতোই হাজির হয়েছেন ডোয়াইন জনসন। বিশালদেহী, পেশিবহুল সামুদ্রিক দেবদূত মাউয়ি, যার পুরো শরীরে রয়েছে জাদুকরি ট্যাটু। কোঁকড়ানো লম্বা চুল এবং তার হাতে একটি বিশাল জাদুকরি হুক। ডোয়াইন জনসনকে দেখে মনে হচ্ছে, অ্যানিমেশনের মাউয়ি যেন বাস্তবে ফিরে এসেছে।
২০১৬ সালে মুক্তি পেয়েছিল মোয়ানা। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমাটি ছোট-বড় সবার মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। আট বছর পর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে এর সিকুয়েল ‘মোয়ানা ২’। এবার আসছে লাইভ অ্যাকশনে। এটি ২০১৬ সালে মুক্তি পাওয়া মোয়ানা সিনেমার রিমেক।

মোয়ানার গল্পে দেখা যায়, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা মা-বাবার নির্দেশ অমান্য করে একদিন বিপজ্জনক সমুদ্রযাত্রা করে। তার উদ্দেশ্য নিজেদের আবাসস্থল বাঁচানো। পথে তার সঙ্গী হয় দেবতা মাউয়ি ও তার পোষা মোরগ। বিভিন্ন প্রাণী ও বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয় তারা।
অ্যানিমেশনের দুই পর্বে মোয়ানা চরিত্রে আউলি ক্রাভালিও কণ্ঠ দিলেও লাইভে অ্যাকশনে মোয়ানা হয়েছেন ক্যাথেরিন লাগাইয়া। এর আগে তাঁকে দেখা গেছে প্রাইম ভিডিওর ‘দ্য লস্ট ফ্লাওয়ারস অব অ্যালিস হার্ট’ সিরিজের তিনটি পর্বে। মোয়ানা সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হচ্ছে ক্যাথেরিন লাগাইয়ার।
মোয়ানার লাইভ অ্যাকশন রিমেক পরিচালনা করেছেন থমাস কেল। আগামী ১০ জুলাই বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মোয়ানা।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৫ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৫ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৫ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৫ ঘণ্টা আগে