জনপ্রিয় জাপানি টেলিভিশন সিরিজ ও সর্বাধিক বিক্রীত কমিক ‘ড্রাগন বলের’ স্রষ্টা আকিরা তোরিয়ামা মারা গেছেন। আজ শুক্রবার তাঁর স্টুডিওর ওয়েবসাইটে জানানো হয়, অসুস্থতার কারণে ১ মার্চ আকিরা মারা গেছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় শুধু পরিবার এবং কাছের বন্ধুরা যোগ দিয়েছিলেন।
স্টুডিওর বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি জানিয়েছে, সাবডুরাল হেমাটোমা বা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে ৬৮ বছর বয়সী আকিরা তোরিয়ামার মৃত্যু হয়।
কমিক সিরিজ কার্টুন ‘ড্রাগন বল’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। ১৯৮৯ সালে চলচ্চিত্র সংস্করণ (অ্যানিমেশন) ‘ড্রাগন বল জি’ তৈরি করা হয়। যা দর্শকপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সফলতাও অর্জন করে।
ড্রাগন বল কমিক সিরিজটি ১৯৯৪ সালে আত্মপ্রকাশ করে। সেখানে গোকু নামে একটি চরিত্র সায়ান নামক এলিয়েন হিউম্যানয়েডের বিরুদ্ধে পৃথিবীকে রক্ষা করার জন্য জাদুকরি ড্রাগন বল সংগ্রহ করে।
অ্যানিমে নিউজ নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ড্রাগন বল জি অন্য দেশে অনুবাদিত হওয়ার আগে জাপানের ফুজি টিভিতে সম্প্রচারিত হয় ১৯৮৯ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে। অ্যানিমেটির জনপ্রিয়তার দরুন ড্রাগন বল জি-কে কেন্দ্র করে এ পর্যন্ত ১৫টি চলচ্চিত্র এবং ১৪৮টি ভিডিও গেমস নির্মাণ করা হয়েছে। যদিও ভিডিও গেমসগুলোর বেশির ভাগই জাপানে মুক্তি পায়।
উল্লেখ্য, ২০০৯ সালে অ্যানিমেটির ২০ বছর পূর্ণ হওয়া উপলক্ষে ‘ড্রাগন বল জি কাই’ নামে রিমাস্টার্ড সংস্করণ সম্প্রচার শুরু করা হয়। ড্রাগন বল ছাড়াও আকিরা বিভিন্ন জনপ্রিয় ভিডিও গেমসের জন্য চরিত্র ডিজাইনারের কাজ করেছেন, যেমন—ড্রাগন কোয়েস্ট সিরিজ, ব্লু ড্রাগন এবং ক্রনো ট্রিগার।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে