ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ থাকা, সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও ভাইরালসহ বেশ কিছু কর্মকাণ্ডে বিতর্কিত হন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর জেরে শোবিজে অনেকটাই কোনঠাসা হয়ে পড়েছিলেন। তাঁর নতুন কোনো কাজের খবর পাওয়া যাচ্ছিল না। আগে শেষ করা কাজের মুক্তির সময়েও প্রচারে নিজেকে আড়াল করে রেখেছিলেন।
অবশেষে আড়াল ভেঙে স্বরূপে ফিরেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমার প্রচারে প্রথম দিন থেকেই ব্যস্ত সময় পার করছেন। বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন, সিনেমা নিয়ে কথা বলছেন সবার সঙ্গে। আবারও ভক্তদের উচ্ছ্বসিত প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী।
বছর দুয়েক আগে সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ সিনেমায় কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেন চঞ্চল। সিনেমাটি নিজের কাছে বিশেষ বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে গত বছরের আগস্টে পদাতিক যখন পশ্চিমবঙ্গে মুক্তি পায়, তখন নিজে উপস্থিত থাকতে পারেননি। গত জানুয়ারির শুরুর দিকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদাতিক প্রদর্শিত হলেও চঞ্চল ছিলেন অনুপস্থিত। অনেকেই ভেবেছিলেন, সিনেমার তিন প্রদর্শনীর একটিতে পাওয়া যাবে তাঁকে। কিন্তু তা ঘটেনি।
যদিও পরে জানা যায়, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পদাতিকের প্রদর্শনীতে আমন্ত্রণই জানানো হয়নি তাঁকে! এরপর ওই মাসে ওটিটিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘ফেউ’-এর প্রচারেও দেখা মেলেনি তাঁর। কয়েকটি প্রমোশনাল ভিডিওতে অংশ নেওয়া পর্যন্তই নিজেকে সীমাবদ্ধ রেখেছিলেন।
গত মে মাসে যখন চঞ্চল চৌধুরীসহ ১৪ শিল্পীকে আসামি করে মামলা করা হয়, তখন অনেকেই তাঁর ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে সব আশঙ্কা উড়িয়ে দিয়েছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া তানিম নূরের ‘উৎসব’। এ সিনেমার সংবাদ সম্মেলন থেকে শুরু, এরপর মুক্তির প্রথম দিন থেকে বিভিন্ন হলে ঘুরছেন চঞ্চল। সিনেমা নিয়ে কথা বলছেন দর্শকের সঙ্গে, সময় দিচ্ছেন সংবাদমাধ্যমকে।
চার্লস ডিকেন্সের ‘আ ক্রিসমাস ক্যারল’ অবলম্বনে তৈরি হয়েছে উৎসব। কৃপণ এক ব্যক্তিকে ঘিরে গল্প। এক উৎসবের রাতে তার সঙ্গে সাক্ষাৎ হয় তিন আত্মার। সেসব আত্মা তাকে নিয়ে যায় অতীতের নানা ঘটনায়। উৎসবে চঞ্চল অভিনয় করেছেন এক আত্মার চরিত্রে। যে কিনা অভিনেতা চঞ্চল চৌধুরীর রূপ নিয়ে হাজির হয়।
উৎসবকে বলা যায় এই ঈদের চমক। মুক্তির পর থেকে প্রতিদিন বেড়েছে দর্শক। দুই সপ্তাহ পরেও দর্শকের আগ্রহ ধরে রেখেছে সিনেমাটি। অ্যাকশন আর ভায়োলেন্সের ভিড়ে গল্পনির্ভর সিনেমা উৎসবের সাফল্যে বেশ খুশি চঞ্চল চৌধুরী। তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে এ ধরনের সিনেমার সাফল্য খুব জরুরি।
উৎসবের পাশাপাশি এই ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়ও চমক দেখিয়েছেন চঞ্চল। এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমার শেষ দিকে ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্যে অভিনেতাকে দেখে অনেকে শিহরিত হয়েছেন। তাঁর উপস্থিতি বদলে দিয়েছে সিনেমার আবহ। সব মিলিয়ে ঈদের দুই সিনেমায় চমক দেখিয়ে আবারও স্বরূপে ফিরে এসেছেন চঞ্চল চৌধুরী।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে