
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে ২০২৩ সালে ওয়াজেদ আলী সুমন নির্মাণ করেন ‘ছায়া’। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ঈদ উপলক্ষে আইস্ক্রিনে মুক্তি পাবে ছায়া।
সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছে আইস্ক্রিন। তবে বিষয়টি জানেন না নির্মাতা নিজেই। পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, ছায়া সিনেমার মুক্তি নিয়ে প্রযোজক কিংবা আইস্ক্রিন—কেউই এখনো তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। সুমন বলেন, ‘ছায়া সিনেমার প্রযোজক মনে হয় চ্যানেল আইয়ের কাছে সিনেমাটি বিক্রি করেছে। তারা কী প্ল্যান করেছে, এখনো আমাকে জানায়নি। ঈদে রিলিজ করছে কি না বা কোথায় রিলিজ করছে, বিষয়টি আমি জানি না। সামনে হয়তো জানাবে। তবে সিনেমাটি রিলিজ হলে তো আমাদের সবার জন্য ভালো।’
ছায়া গল্পের কেন্দ্রে আছে দুই শিশু। নির্মাতা বলেন, ‘শিশুদের গল্প নিয়ে আমাদের দেশে খুব একটা কাজ হয় না। কিন্তু আপনি বিদেশি ইন্ডাস্ট্রিগুলোর দিকে খেয়াল করলে দেখবেন, প্রতিবছর শিশুদের নিয়ে নানা রকম সিনেমা নির্মাণ হয়। আমাদের দেশে এই প্র্যাকটিস নেই বললেই চলে। সেই ধারণা থেকে বের হতে ছায়া সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিই। গল্পে দেখা যাবে, অনাথ দুই ভাইবোন অনাদরে বড় হয়। এক সময় তাদের ঘরে আসে সৎমা। একসময় সেই মা মারা গেলে মেয়েটির ওপর হত্যার অভিযোগ দেওয়া হয়। তার পক্ষে আইনি লড়াইয়ে নামে এক আইনজীবী। শেষে সে প্রমাণ করে, মেয়েটি তার সৎমাকে মারেনি।’
এতে দুই শিশুর চরিত্রে অভিনয় করেছেন সিমরিন লুবাবা ও অর্ণিল, বাবার চরিত্রে অভিনয় করেছেন পল্লব। এই সিনেমা দিয়ে ১৫ বছর পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া আইনজীবীর চরিত্রে আছেন শবনম বুবলী। আরও আছেন সুষমা সরকার, আসিফ নূর প্রমুখ।

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
২ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
২ ঘণ্টা আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
২ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৪ ঘণ্টা আগে