
গত বছরের ৫ মার্চ মাগুরার শ্রীপুরে একটি গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। পরদিন ৬ মার্চ তাকে অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ১৩ মার্চ শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনায় বিক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ করেন....

রায়ে আসামি সোহেলকে ৫ লাখ এবং স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ডের টাকা শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। টাকা দিতে না পারলে আসামিদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

জাতীয় পর্যায়ে শিশু নির্যাতনকারীদের একটি তথ্যভান্ডার তৈরির প্রস্তাব দিয়ে রুবাবা দৌলা বলেন, কারা এ ধরনের অপরাধ করেছে তার একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি ও সমন্বিত নাগরিক তথ্যব্যবস্থা ব্যবহার করে অপরাধের ধরন বিশ্লেষণ এবং ঝুঁকি শনাক্ত করা সম্ভব।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোজাহিদ শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাঁকে আটক করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।