আজ ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার। এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব-মিমি। সেখানেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, সিনেমাটি চিত্রনায়িকা শবনম বুবলী দেখেছেন কি না। আর দেখে থাকলে রি-অ্যাকশন কী? এরপর ওই সংবাদকর্মী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানতে চান শাকিবের কাছে।
শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, ‘কোনো রি-অ্যাকশন নেই।’ এরপর প্রশ্নটির উত্তরে শাকিব বলেন, ‘প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি?’ সবশেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন, ‘আর কে দেখেছে, আমি ঠিক....’।
এ প্রশ্নের পরই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায়। তবে মিমি চক্রবর্তী বারবার তাঁর পাশেরজনকে জিজ্ঞেস করেছেন, ‘বুবলী কে?’
শাকিব-মিমি ছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসভিএফের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, পরিচালক রায়হান রাফী।
পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিব খান। ‘তুফান’ ছবির পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি—সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড; মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার।
রায়হান রাফী পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। শাকিব খানের সঙ্গে এই চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকে অভিনয় করেছেন।
বিনোদন সম্পর্কিত আরও খবর পড়ুন:

এই রোজার ঈদে নিজের তৃতীয় সিনেমা নিয়ে আসছেন আফরান নিশো। সত্য ঘটনা অবলম্বনে ‘দম’ নামের সিনেমাটি বানিয়েছেন রেদওয়ান রনি। ঈদের সময় ঘনিয়ে এলেও সিনেমার প্রচার খুব একটা চোখে পড়ছিল না। অবশেষে অফিশিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো দমের আনুষ্ঠানিক প্রচার।
৪১ মিনিট আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশনের রঙিন দুনিয়ায় থাকেন চলচ্চিত্রের মানুষেরা। যশ আর খ্যাতি যেন ঘিরে থাকে চারপাশ। শেষ বয়সে মুদ্রার উল্টো পিঠ দেখার অভিজ্ঞতাও হয় অনেকের। বয়স হয়েছে বলে কেউ তাঁদের কাজে নিতে চান না, এমনকি খোঁজখবরও নেন না—সিনিয়র শিল্পীদের মুখে প্রায়ই এমন আক্ষেপের কথা শোনা যায়।
৪৪ মিনিট আগে
স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় অভিনেতা যাহের আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে এই মামলা করেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান।
১ ঘণ্টা আগে
মধ্যবিত্তের টানাপোড়েনের গল্পে তৈরি হলো বিটিভির এ সপ্তাহের নাটক ‘থাকে তবু ভালোবাসা’। একটি পরিবারকে ঘিরে কাহিনি। অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, শিশুশিল্পী নাবিহাসহ অনেকে। নাটকের টাইটেল গান লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন মুরাদ নূর। কণ্ঠ দিয়েছেন সেনিজ।
১৩ ঘণ্টা আগে